বিশ্বের সবচেয়ে আনপ্রেডিক্টেবল ক্রিকেট বোর্ড বলে পরিচিতি আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হুটহাট নেওয়া সিদ্ধান্তের কারণে বিশ্ব ক্রিকেটে বেশ আলোচিত-সমালোচিত নাম হিসেবেই ধরা যায় তাদের। পিসিবির খোদ চেয়ারম্যান থেকে শুরু করে নির্বাচক কিংবা কোচ সবার পদই যেকোনো সময় পরিবর্তন আসতে পারে। একই কথা প্রযোজ্য দেশটির ক্রিকেট দলের অধিনায়কের ক্ষেত্রেও।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে বাবর আজমকে এক প্রকার জোড় করেই সরিয়ে দেয় পিসিবি। শাহিন শাহ আফ্রিদির হাতে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দিয়ে বাকি দুই ফরম্যাটের দায়িত্ব চলে যায় শান মাসুদের হাতে। তবে আবারও নাকি বাবরে ফিরতে চাচ্ছে পিসিবি। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের এমনটাই দাবি।
ভারতে আয়োজিত বিশ্বকাপে বাবরের নেতৃত্বেই খেলে ভরাডুবি হয়েছিল পাকিস্তানের। সমর্থক তথা বোর্ডের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় এই ব্যাটারকে। এরপরই জাতীয় দলে সব ধরনের ফরম্যাট থেকে একপ্রকার জোর করেই নেতৃত্ব ছেড়ে দিতে বাধ্য নেন বাবর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বর্তমান শাহিন শাহ আফ্রিদির গত কয়েকটি ম্যাচের পারফরম্যান্সের পর বোর্ড বুঝতে পেরেছে, নেতা হিসেবে বাকিদের থেকে এগিয়ে বাবরই।
তবে বাবর এখনও পিসিবিকে ‘সবুজ সংকেত’ দেয়নি বলেই খবর। ধারণা করা হচ্ছে, বোর্ডের তরফ থেকে তিনি একাধিক বিষয়ে নিশ্চয়তা চাইছেন। শর্ত পূরণ হলে তবেই আবার অধিনায়কত্ব গ্রহণ করতে পারেন বাবর।
শোনা যাচ্ছে, পাকিস্তানের ক্রিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তের জন্য সাবেকদের পরামর্শ নিচ্ছেন পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি। সেই সূত্রেই নাকি আবারও অধিনায়ক হিসেবে ওঠে এসেছে বাবর আজমের নাম। অবশ্য পাকিস্তানের নেতৃত্বে বাবর এলে নতুন করে সমস্যা বাড়তেও পারে।
সম্প্রতি অবসর ভাঙার ঘোষণা দিয়েছেন পাক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও পেসার মোহাম্মদ আমির। এরই মধ্যে আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ২৯ সদস্যের অনুশীলন ক্যাম্পেও রাখা হয়েছে তাদের। এ দুজনের সঙ্গে সম্পর্কটা ঠিক স্বাভাবিক নয় বাবরের। সেক্ষেত্রে কেমন কি হতে পারে তা নিয়েও হয়ত ভাবনাচিন্তা চলতে পারে।
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ