শক্রবার ১৬ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

নবীন নিউজ, ডেস্ক ১৩ আগষ্ট ২০২৫ ১২:৪২ এ.এম

সংগৃহীত ছবি

কুমিল্লায় শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এবং জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের কলিজা খুলে ফেলার হুমকি দিয়েছেন কুমিল্লা ১০ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর গফুর ভূঁইয়া। এক মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়।

নাঙ্গলকোট এলাকার কয়েকজনের সাথে কথা বলে জানা যায় , চলতি বছরের ১৮ মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ড. মীর আবু সালে শামসুদ্দিন শিশিরকে ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন কুমিল্লা জেলা প্রশাসক। এই ঘটনার কারণে ক্ষুদ্ধ হয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সাথে ফোনে এসব ব্যবহার করেন সাবেক সংসদ আব্দুল গফুর ভূইয়া ।

জানা যায়, গত কিছুদিন আগে স্কুল কমিটির সভাপতি সংক্রান্ত বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে মোবাইল ফোনে এসব অশ্লীল কথা বলেন সাবেক সংসদ সদস্য আব্দুর গফুর ভূঁইয়া। তিনি কুমিল্লা ১০ আসন নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই উপজেলা থেকে ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিওতে কুমিল্লা ১০ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া বলেন, একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না। আমি আপনার অফিসে এসে আপনাকে অপমান করব। কত বড় কলিজা হয়েছে দেখব। আপনাকে এখানে কে বসিয়েছে আমি তার কলিজাও ‘খুলিয়ালামো’। আপনার কলিজাও ‘খুলমু’। বেয়াদবির একটা সীমা আছে। আমি আপনার বিরুদ্ধে কালকে মামলা করব। এটার দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে। কত বড় সাহস আপনার আমি দেখে নেব।

আমি আপনাকে বলছি আপনি এটা সুন্দর ভাবে করেন। না করলে আপনার ক্ষতি হবে। অপমানিত হবেন। আমি আপনাকে দেখে নেব। আমি টোকাই না। আমি আইন প্রণেতা।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার বলেন, গফুর ভূইয়া ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনের লোকজনের সাথে খারাপ আচরণ করছেন ।

অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া টেলিফোনে বলেন, এগুলো সব এডিট করা। আমি এ বিষয়ে চেয়ারম্যানের সাথে কোনো কথা বলিনি। যারা আমার বিরুদ্ধে এমন অপপ্রচার করছে। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

এ বিষয়ে জানতে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম আমার দেশকে বলেন, স্কুল কমিটি সংক্রান্ত একটি বিষয়ে তিনি এসব কথা বলেছিলেন। এর বেশি এ বিষয়ে আর কিছু বলতে চাই না।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

news image

এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ

news image

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

news image

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

news image

৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম

news image

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

news image

‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

news image

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস

news image

তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার

news image

১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা

news image

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক

news image

বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

news image

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

news image

হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

news image

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা

news image

রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

news image

আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

news image

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

news image

প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

news image

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

news image

আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী 

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

news image

হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২

news image

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি

news image

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা, বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান অনেকের

news image

ছাত্রাবাসে বসে মদ-গাঁজা সেবন, ৪ শিক্ষার্থী বহিষ্কার