নবীন নিউজ, ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫৪ পি.এম
রোহ আর ব্লাঙ্কোস অর্থাৎ লাল আর সাদা এই দুই শিবিরে আজ রাতে বিভক্ত হয়ে যাবে স্পেনের রাজধানী মাদ্রিদ। কারণ ডার্বিতে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মাঠের লড়াইটাও হবে জমজমাট।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার এই মহারণ শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়।
পরিসংখ্যান ও দলীয় শক্তিতে এই ম্যাচে ফেভারিট ধরা যেতেই পারে রিয়ালকে। কিন্তু এখানে আছে বড় একটি বাঁধা। ইনজুরি সমস্যায় জর্জরিত রিয়াল শিবির। চোটের কারণে সবশেষ ম্যাচে এমবাপ্পে, বেলিংহ্যাম, কামাভিঙ্গা ও অ্যান্টনিও রুডিগারকে পায়নি লস ব্লাঙ্কোসরা।
মাদ্রিদ ডার্বিতে রিয়াল স্কোয়াডে এমবাপ্পে বেলিংহ্যাম ফিরলেও রুডিগারের সার্ভিস মিস করবে গ্যালাকটিকোরা। রুডিগারের চোটে রিয়াল স্কোয়াডে নেই মূল দলের কোন সেন্টার ব্যাক। মেক শিফট ডিফেন্ডার হিসেবে একাদশে থাকবেন মিডফিল্ডার শুয়ামিনি। তার সঙ্গী হবেন বি দল থেকে রিয়াল স্কোয়াডে যুক্ত হওয়া রাউল আসেন্সিয়ো।
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলোত্তি বলেন, আমরা রক্ষণ নিয়ে খুবই জরুরি একটা পরিস্থিতিতে আছি। অনেকে হয়তো ভুলে গেছে কারভাহাল, মিলিতাও এর কথা। তার অনেক লম্বা সময় ধরে বাইরে। মৌসুমের অনেক গুরুত্বপূর্ন ম্যাচ বাকি। আশাকরি দ্রুত রুডিগার ও আলাবা ফিরে পাবো আমরা।
রিয়ালের রক্ষণ সমস্যা মাথায় রাখলে ডার্বিতে এগিয়ে রাখতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সেই সাথে লা লিগার সবশেষ চার মাদ্রিদ ডার্বিতে অপরাজিত সিমিওনির দল। গ্রিজম্যান, কোরেয়া, ডি পলদের সাথে এই মৌসুমে হুলিয়ান আলভারেজ, গালাহারের মতো ইপিএল মাতানো ফুটবলাররা যুক্ত হওয়ার আরও শক্তিশালি এখন অ্যাটলেটিকো। এই ম্যাচে জয় পেলেই টেবিলের শীর্ষে পৌছে যাবে দলটি।
অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনি বলেন, আমরা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি যাদের এমন কিছু প্রতিভাবান ফুটবলার আছে যারা একাই ব্যবধান গড় দিতে পারে। তাই আমাদের সেরাটা দেবার বিকল্প নেই। আমার চেস্টা করবো মাঠে আমাদের পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন করতে।
উল্লেখ্য, ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল, সমান ম্যাচে এক পয়েন্ট কম থাকায় ঠিক পরের অবস্থানেই রয়েছে অ্যাটলেটিকো।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ