রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শিক্ষার্থীর ওপর শিবিরের হামলায় বৈষম্যবিরোধীদের কর্মসূচি

নবীন নিউজ, ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২২ পি.এম

সংগৃহীত ছবি

সিলেট এমসি কলেজে শিক্ষার্থীর ওপর শিবিরের হামলার প্রতিবাদে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।

আজ বিকেল ৫টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সরকারি চাকরিতে কোটা বন্ধের দাবিতে গড়ে উঠে পরবর্তীতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই প্ল্যাটফর্মটি বলেছে, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। তাদের এই কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে আহত করা হয়েছে। আহত শিক্ষার্থীর অভিযোগ, তাকে মারধর করেছে শিবির কর্মীরা। ফেসবুকে গণঅভ্যুত্থান পরবর্তী হতাশাব্যঞ্জক মন্তব্যের জেরে এ ঘটনা ঘটে।
হামলার শিকার যুবকের নাম মিজানুর রহমান রিয়াদ। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রিয়াদ ইসলামী সংগঠন তালামীযে ইসলামিয়ার সক্রিয় কর্মী।

মিজানুর রহমান রিয়াদ জানিয়েছেন, হামলাকারীদের তিনি আগে থেকে চেনেন।

তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন জানান, শিবির ক্যাম্পাসে ভিন্নমতের অন্য কোনো সংগঠনকে প্রশ্রয় দিতে চাচ্ছে না। শুধু ফেসবুকে একটি মন্তব্যের মতো তুচ্ছ ঘটনায় সংগঠনটির সদস্যরা বেপরোয়া আচরণ করে বলেও অভিযোগ করেন তিনি।

যদিও এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল খান এই ঘটনার সাথে তার সংগঠনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন। তৃতীয় পক্ষকে ব্যবহার করে শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, এমসি কলেজের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রদলও। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রশ্ন তোলা হয়েছে, ক্যাম্পাসে আবার রগকাটার রাজনীতি ফিরে এসেছে কিনা?

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন