নবীন নিউজ, ডেস্ক ০৮ সেপ্টেম্বার ২০২৫ ১০:২৮ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা পাল্টাপাল্টি সাইবার হামলার অভিযোগ এনেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই উভয়পক্ষই তাদের প্রার্থীদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার অভিযোগ আনেন।
সকালে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি ডিজেবল হওয়ার খবর শোনা যায়। পরে একবার উদ্ধার করলেও দুপুরে পুনরায় তার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। একইভাবে প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের অ্যাকাউন্টও ডিজেবল হয়। পরে যদিও সেগুলো ফেরত পাওয়া যায়।
এ ব্যাপারে ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, আমার আইডিটিও লক করা হয়েছিল। পুনরুদ্ধার করতে পেরেছি। কতক্ষণের জন্য টিকতে পারবো জানি না। আবিদ ভাই- হামিমের আইডি ভেরিফাইড ছিল। আমার আইডি ভেরিফাইডও না। আমাদের এভাবে পরাজিত করা সম্ভব যদি কেউ ভাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের সাইবার অ্যাটাক আর চলমান সাইবার বুলিং-এর জবাব দেবে।
শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমের অ্যাকাউন্টও ডিজেবল করে দেওয়ার অভিযোগ তুলেছে ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীরা। প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খানের অ্যাকাউন্টও ডিজেবল করে দেওয়া হয়েছে। পাশাপাশি শিবিরের মহানগর সভাপতি রেজাউল করীম শাকিলের অ্যাকাউন্টও ডিজেবল করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সাজ্জাদ হোসাইন বলেন, আমার ফেসবুক আইডি সাইবার অ্যাটাকের মাধ্যমে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমাদের প্যানেলের অন্যান্য প্রার্থীদের আইডিতেও ক্রমাগত সাইবার অ্যাটাক হচ্ছে।
এদিকে এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে সংবাদ সম্মেলন করবেন তারা।
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন