বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ফজলুর রহমানকে নিয়ে ছাত্রশিবিরের বিবৃতি, বিএনপির প্রতি আহ্বান

নবীন নিউজ, ডেস্ক ২৫ আগষ্ট ২০২৫ ০৮:৫০ এ.এম

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান কর্তৃক জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (২৪ আগস্ট) এক যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা জানান

বিবৃতিতে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম। সহস্রাধিক মানুষের জীবন, হাজার হাজার মুক্তিকামী জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন থেকে দেশবাসী আজাদি লাভ করে। অথচ জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেওয়া সেই ঐক্যবদ্ধ শক্তিকে ‘কালো শক্তি’ আখ্যায়িত করে প্রকারান্তরে জুলাই অভ্যুত্থানকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা তার এ ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নেতারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি—সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী বয়ান প্রচার করে যাচ্ছেন। অভ্যুত্থানকে ‘অপশক্তির ষড়যন্ত্র’ বলেও ফ্রেমিং করছেন। এমনকি অভ্যুত্থানের নেতৃত্বকে ক্রমাগতভাবে ‘রাজাকারের বাচ্চা’ বলে তীব্র কটাক্ষ করে যাচ্ছেন। শুধু তা-ই নয়, ফ্যাসিবাদের প্রতীক আওয়ামী মুজিববাদ ফিরিয়ে আনার প্রয়াসে নানা ভঙ্গিমায় তিনি মুজিব বন্দনাও করে যাচ্ছেন এবং অযাচিতভাবে মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। কিন্তু একটি দলের প্রধানের উপদেষ্টা পদে থেকে ধারাবাহিকভাবে এমন বক্তব্য দেওয়া হলেও তার বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি; বরং তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।

জাহিদ-সাদ্দাম আরও বলেন, ফজলুর রহমানের বক্তব্যে ফ্যাসিস্ট হাসিনার প্রতিচ্ছবি স্পষ্ট। তিনি জুলাই যোদ্ধাদের তুচ্ছতাচ্ছিল্য করে এবং অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির মাধ্যমে আসলে জুলাই গণহত্যাকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এ অবস্থায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে : আওয়ামীপ্রেমী ফজলুর রহমান গংদের লালন-পালনকারী দল রাষ্ট্রক্ষমতা পেলে জুলাই শহীদ ও যোদ্ধারাই কি উল্টো বিচারের মুখোমুখি হবেন?

উদ্বেগ জানিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দুই নেতা বলেন, শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার ক্ষমতায় থাকলেও গণহত্যাকারী আওয়ামী লীগের মতো করেই জুলাই আন্দোলনকে নিয়ে কটূক্তিকারীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা জুলাইয়ের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা অবিলম্বে ফজলুর রহমানকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রয়োগের জোর দাবি জানাচ্ছি।

হুঁশিয়ার করে তারা বলেন, দলীয়ভাবে তার কর্মকাণ্ড জবাবদিহির আওতায় এনে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি আরোপ করতে বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় জুলাই অভ্যুত্থানের সংঘবদ্ধ শক্তিরা এর যথোপযুক্ত জবাব দিতে বাধ্য হবে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন