নবীন নিউজ, ডেস্ক ১৭ জানু ২০২৫ ০৭:৪৮ এ.এম
অনলাইনে ফলোয়ার বাড়াতে নিজের শিশুকে বিষ প্রয়োগ করার গুরুতর অভিযোগ উঠেছে এক অস্ট্রেলিয়ান ইনফ্লুয়েন্সার মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কুইন্সল্যান্ডের রাজ্যে বসবাস করা ওই নারী দাবি করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়ায় তার সন্তানের মারাত্মক অসুস্থতার সাথে লড়াইয়ের গল্পগুলো ফলোয়ারদের সাথে শেয়ার করছিলেন। এটা কোন অপরাধ নয় বলে জানান তিনি।
কিন্তু গোয়েন্দের একটি টিম তদন্তের পর অভিযোগ করেছেন যে তিনি (অভিযুক্ত মা) তার এক বছরের মেয়েকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ খাইয়েছিলেন এবং তারপরে শিশুটি অত্যন্ত যন্ত্রণায় থাকা অবস্থায় তার ছবি তুলছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ছবি ও ভিডিও দেখে অভিযুক্ত মায়ের অনলাইন পেজে আবেগপূর্ণ কমেন্ট করেন অনেক ফলোয়ার। সেই সাথে, শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করার অনুরোধ করেন তার ফলোয়াররা।
গত বছরের অক্টোবরে, যখন শিশুটিকে গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো, তখন ডাক্তাররা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে শিশুটিকে মাদক দেয়া হচ্ছে।
ডাক্তাররা আশঙ্কার জেরে তদন্তে নামে পুলিশ। কয়েক মাস তদন্তের পর, ৩৪ বছর বয়সী নারীর বিরুদ্ধে নির্যাতন, বিষ প্রয়োগ, শিশু শোষণ এবং প্রতারণার অভিযোগ আনা হয়।
“এই ধরণের অপরাধ কতটা জঘন্য তা বলার কোনও ভাষা নেই,” কুইন্সল্যান্ড পুলিশের গোয়েন্দা অফিসার পল ডাল্টন স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন।
গোয়েন্দারা বলেছেন, ২০২৪ সামের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সানশাইন কোস্ট অঞ্চলের ওই নারী অনুমোদন ছাড়াই তার এক বছরের শিশুটিকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি ওষুধ দিয়েছিলেন।
গত বছরের ১৫ অক্টোবর পুলিশ তদন্ত শুরু করে, যখন শিশুটিকে ‘গুরুতর মানসিক ও শারীরিক যন্ত্রণার কারণে হাসপাতালে নেয়া হয়। ২০২৫ সালের জানুয়ারির শেষের দিকে অননুমোদিত ওষুধের পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা।
অভিযুক্ত নারী তার মেয়ের জন্য অনলাইনে একটি ফান্ড কালেক্ট পেজ খুলেন গো-ফান্ড-মি (Go fund me) নামে। এরপর ওই পেজের মাধ্যমে ফলোয়ারদের থেকে ৬০ হাজার অস্ট্রেলীয় ডলার সংগ্রহ করেছেন।
আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) ব্রিসবেন ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারীকে হাজির করা হবে বলে জানায় পুলিশ কর্মকর্তা।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ