নবীন নিউজ, ডেস্ক ১৭ ডিসেম্বার ২০২৪ ১১:৩৬ এ.এম
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে উড়ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর স্বাগতিক মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। মালয়েশিয়াকে এদিন মাত্র ২৯ রানে অলআউট করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ১২০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে।
জবাবে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানেই অলআউট হয়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশের নিশিতা আক্তার নিশি এদিন মাত্র ৩ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করে স্বাগতিকদের গুড়িয়ে দিয়েছেন।
এই জয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এশিয়া কাপের শেষ চারে খেলা নিশ্চিত করেছে।
বাংলাদেশের দেয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেমে প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়েছে মালয়েশিয়া। স্বাগতিকদের পক্ষেই কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নূর আলিয়া। তিনজন খেলোয়াড় পারেননি রানের খাতা খুলতে।
৭ রানের মাথায় নূর দানিয়াকে আউট করে ধ্বংসযজ্ঞ শুরু করেন নিশিতা আক্তার নিশি। পরের ওভারে এসে নূর আলিয়াকেও ফেরান তিনি।
নিশির সঙ্গে আনিশা আক্তার এবং হাবিবা পিংকিও উইকেট শিকারে যোগ দিলে মালয়েশিয়ানরা চোখে অন্ধকার দেখা শুরু করেন। নিশি ৩.৫ ওভারে এক মেডেনসহ ৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। পিংকি ৪ ওভারে ১ মেডেনসহ ৫ রানে ৩ উইকেট শিকার করেন। সমান ওভারে সমান রান খরচায় বাকি দুই উইকেট ঝুলিতে ভরেন আনিশা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫.৪ ওভারে ৪৫ রানের জুটি গড়েন বাংলাদেশের দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া এবং ইভা। ২১ বলে ৩ চারে ২৬ রান করে ছোঁয়া আব্দুল্লাহর বলে আউট হলে এই জুটি ভাঙে। পরের ওভারে এক রান যোগ হতেই বিদায় নেন সুমাইয়া আক্তার সুবর্ণা (১)।
অষ্টম ওভারে ইভাও বিদায় নিলে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ১৬ বলে ২ চার ও ১ ছয়ে ১৯ রান করেন তিনি। তবে চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক সুমাইয়া আক্তারকে নিয়ে ভালো একটা জুটি গড়েন জান্নাতুল মাওয়া। ৩১ রানের জুটির পর সুমাইয়াকে বিদায় করেন আব্দুল্লাহ। ১১ বলে ১২ রান করেন বাংলাদেশের অধিনায়ক। আর ৩ রান যোগ হতে আফিফা আসিমাও (৩) আউট হন।
ষষ্ঠ উইকেট জুটিতে সাদিয়া আক্তারকে নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন মাওয়া। ৪৪ বলে ৬২ রান যোগ করেন তারা।
মাওয়া ৪৫ বলে ৪ চারে ৪৫ রানে অপরাজিত থাকেন। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সাদিয়া। মাত্র ১৯ বলে ৩ চার ও ১ ছয়ে ৩১ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। এই পর্বে বাকি দলটি শ্রীলঙ্কা। ১৯ ) ২০ ডিসেম্বর সুপার ফোরের ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। সুপার ফোর শেষে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। আগামী ২২ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ