নবীন নিউজ, ডেস্ক ১৯ আগষ্ট ২০২৪ ০২:৪৫ পি.এম
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিসিবিতে আসেন তিনি। বিসিবির কার্যালয় পরিদর্শনের পাশাপাশি বিসিবি পরিচালনার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে পারেন তার আজকের পরিদর্শন থেকে। তাই হঠাৎই দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অব ক্রিকেট জেগে উঠেছে। এর মধ্যেই আবার বিসিবিতে এসেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল।
সোমবার দুপুর সাড়ে ১২টায় নিজের রেঞ্জ রোভারে করে মিরপুর শের-ই-বাংলায় আসেন সাবেক এই অধিনায়ক। এসে গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই সরাসরি তিনি উঠে যান বিসিবি অফিসে।
এদিকে, বিসিবি কার্যালয়ে তামিমের আগমণের কারণ এখনো পরিষ্কার না হলেও জানা গেছে, তিনি মিটিং করতেই এসেছেন। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই টাইগার ওপেনার ফিট থাকা সত্ত্বেও ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে জাতীয় দলের বাইরে রেখেছিলেন। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও জানান, তিনি দেশ সেরা এ ওপেনারকে আবার জাতীয় দলে দেখতে চান।
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন তামিম। এরপরই তিনি জানাতে পারেন সিদ্ধান্ত। বিশেষ করে তাকে যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে সেটারই চূড়ান্ত ফল আসার কথা এ মিটিং থেকে ।
তবে দেশের সরকার পতনের পর বোর্ডের সবকিছুতেই আসছে পরিবর্তন। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন দেশের বাইরে থেকে জানিয়েছেন নিজের পদত্যাগের কথা। এমন পরিস্থিতিতে তামিমের সঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কথা বলতে প্রস্তুত।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন