নবীন নিউজ ডেস্ক ০৯ মার্চ ২০২৫ ০৩:০৩ পি.এম
ছবি- সংগৃহীত।
প্রায় ১৮ মাস ধরে পশ্চিমবঙ্গের দমদম কারাগারে বন্দী থাকা সাতক্ষীরার আশরাফ হোসেন (৪৮) মারা গেছেন। পরিবার বলছে, অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা ও যোগাযোগের অভাবে তার মৃত্যু হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের দমদম কারাগারে বন্দী ছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের মো. আশরাফ হোসেন (৪৮)। অসুস্থ হয়ে গত ৬ মার্চ রাতে কারাগারে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
মৃতের পরিবার জানায়, প্রায় ১৮ মাস আগে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আশরাফকে আটক করা হয় এবং তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। অসুস্থ হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেননি। ৭ মার্চ তারা আশরাফের মৃত্যুর খবর পান।
এ বিষয়ে মৃতের স্ত্রী মোছা. নাছিমা বেগম বলেন, ‘ঠিকমতো চিকিৎসা করানো সম্ভব হয়নি, যার ফলে তার মৃত্যু হয়েছে। এখন আমরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চাই।’
সংবাদ পেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন আশরাফের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সুব্রত কুমার।
স্থানীয় ইউপি সদস্য শেখ শাহিনুর জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আশরাফের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন বলেন, ‘কৈখালী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী কাগুচী দমদম কারাগার থেকে আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারকে তাৎক্ষণিকভাবে কিছু খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে।’
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা