নবীন নিউজ, ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৭ পি.এম
ভারতীয় একটি ওষুধ কোম্পানি লাইসেন্স ছাড়াই অত্যন্ত আসক্তিকর ওপিওয়েড তৈরি করছে। সেই সাথে ওপিওয়েড মাদক অবৈধভাবে রফতানি করছে পশ্চিম আফ্রিকায়। এমন অবস্থায় ঘানা, নাইজেরিয়া এবং কোট ডি’আইভোয়ারসহ দেশগুলোতে একটি বড় জনস্বাস্থ্য সংকট তৈরি করছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মুম্বাইভিত্তিক অ্যাভিও ফার্মাসিউটিক্যালস বিভিন্ন ব্র্যান্ডের নামে বিভিন্ন ধরণের মাদক তৈরি করে আসছে এবং বৈধ ওষুধের মতো দেখানো প্যাকেজে বাজারজাত করা হচ্ছে। কিন্তু ঔষধগুলোতে ট্যাপেনটাডল, শক্তিশালী ওপিওয়েড, এবং ক্যারিসোপ্রোডল নামক ক্ষতিকারক উপাদান রয়েছে। এগুলো মূলত পেশী শিথিলকারী যা আসক্তিকর। তাই এটি ইউরোপে নিষিদ্ধ।
ওষুধের এই সংমিশ্রণটি বিশ্বের কোথাও ব্যবহারের জন্য লাইসেন্সপ্রাপ্ত নয় এবং শ্বাসকষ্ট ও খিঁচুনির কারণ হতে পারে। অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে মৃত্যু হতে পারে। ঝুঁকি থাকা সত্ত্বেও, এই ওপিওয়েডগুলো পশ্চিম আফ্রিকার অনেক দেশে রাস্তার ওষুধ হিসাবে জনপ্রিয়। কারণ এগুলো সস্তা এবং ব্যাপকভাবে পাওয়া যায়। ঘানা, নাইজেরিয়ান এবং আইভোয়ারিয়ান শহরের রাস্তায় বিক্রির জন্য অ্যাভিও লোগোযুক্ত ব্র্যান্ডের ওষুধের প্যাকেট খুঁজে পাওয়া গেছে।
এ বিষয়ে বিশদ তদন্ত করেছে বিবিসি’র আই ইনভেস্টিগেশন ইউনিট। তারা দেখতে পেয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে পাওয়া ওই ওপিওয়েড মাদকগুলোর উৎপাদন হচ্ছে ভারতে। যা তৈরি হচ্ছে মুম্বাই-ভিত্তিক ওষুধ কোম্পানি অ্যাভিওর কারখানায়। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই অনুসন্ধান চালিয়েছে বিবিসির ওই বিশেষ ইউনিট।
তারা অ্যাভিওর অন্যতম পরিচালক বিনোদ শর্মার ভিডিও ধারণ করেছে। যেখানে বিনোদ স্বীকার করেছেন যে, ভয়াবহ ওই মাদক ওষুধের নামে বাজারজাত করছে তার কোম্পানি। এর ভয়াবহতা জানা সত্ত্বেও তিনি এই বিষয়টিকে শুধুমাত্র ব্যাবসায়িক উদ্দেশ্য বলে উল্লেখ করেছেন।
নবীন নিউজ/জেড
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ
গাজায় ৭৫০ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল