নবীন নিউজ, ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৩ পি.এম
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার নাম নাদিরা আক্তার হ্যাপি (৫০)। মঙ্গলবার গফরগাঁও পৌর শহরের শিলাসী এলাকার একটি বাড়ি থেকে তাকে করা গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিব্বিরুল ইসলাম।
এ সময় তার থেকে ভারতীয় পরিচয়পত্র, বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, শিশা টানার পাইপ, ত্রিশূল, হুক্কা, কল্কি, পাঁচ সৌদি রিয়াল ও দুই হাজার ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ওসি মো. শিব্বিরুল ইসলাম বলেন, ‘নাদিরা আক্তার হ্যাপি ওই এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসার ভাড়াটিয়া। হ্যাপি তার স্বামী আবু হোসেনের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই বাসায় অস্ত্রসহ এক নারী বসবাস করছেন। এরপর অভিযান চালিয়ে হ্যাপিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র, বিদেশি পিস্তলসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। হ্যাপি অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে বিকেলে আদালতে পাঠানো হয়।’
ময়মনসিংহের আদালত পরিদর্শক মো. মোস্তাছিনুর রহমান বলেন, ‘মঙ্গলবার বিকেলে নাদিরা আক্তার হ্যাপিকে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা