বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

চাল-তেল ছাড়া রোজায় নিম্নমুখী বেশিরভাগ পণ্যের দাম, খুশি ক্রেতারা

নবীন নিউজ, ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ১২:০১ পি.এম

সংগৃহীত ছবি

এবার রোজায় অন্যান্য বছরের তুলনায় অনেক পণ্যের দাম স্থিতিশীল ছিল শুরু থেকেই। সব মিলিয়ে বাজারে তেমন বড় কোনো অসঙ্গতি নেই। রোজার শুরুতে সয়াবিন তেলের যে সরবরাহ সংকট ছিল তা-ও এখন অনেকটা কমেছে। খোলা সয়াবিনের সরবরাহ থাকলেও বোতলজাত তেলের সরবরাহে ঘাটতি রয়েছে। তবে চালের দাম বাড়তি রয়ে গেছে।

শনিবার (৮ মার্চ) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, করলা ৬০-৮০ টাকা, ঢেঁঢ়স ৬০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বেশিরভাগ সবজির দাম কম। যা কেনা যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা দরে। টমেটোর কেজি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি বছর রমজানে লেবু-শসা, বেগুনের বাজারে চাহিদা বেশি থাকে। তবে এবার দামও কম। বেগুন ৬০-৮০ টাকায় পাওয়া যাচ্ছে যা আগে ৮০-১০০ টাকা বিক্রি হতো। এ ছাড়া লেবুর হালি ৪০ টাকা ও শসা ৪০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এবার পেঁয়াজেও দরপতন দেখা গেছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪৫ টাকায়। গত বছর বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১১০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছে। বাজারে আলুর দামও অর্ধেক কমে এখন ২০-২৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বাজার করতে এসে স্বস্তির কথা বলছেন আবুল হাসান নামে একজন ক্রেতা। তিনি বলেন, আগের বছর রমজানে যেভাবে দাম ছিল, এবার সেটা নেই। সবকিছু নাগালের মধ্যে।

কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ী ফাহিম বলেন, গত সপ্তাহে ব্রয়লার মুরগি ২২০ টাকায় বিক্রি হচ্ছিল। এখন আবার কমে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। 

এদিকে ডিমের বাজারও নিম্নমুখী। প্রথম রোজায় ডিম বিক্রি হয়েছে ১৩০ টাকা দরে। এখন ডজনে ১০ টাকা কমে বিক্রি হয়েছে ১১৯ টাকা দরে। তবে কেউ কেউ ৩-৪ টাকা বেশি রাখছেন।

এদিকে এ বছর এখন পর্যন্ত চিনি, খেজুর, ডালের দাম কম রয়েছে। তবে বাজারে খোলা সয়াবিনের সরবরাহ থাকলেও বোতলজাত তেলের সরবরাহে ঘাটতি রয়েছে। দোকানিরা বোতলজাত তেলের মূল্য দেওয়া থাকলেও বিভিন্ন দামে বিক্রি করছে। কেউ বিক্রি করছেন ১৮৫ টাকা লিটার, আবার কেউ ১৯০ টাকা লিটার বিক্রি করছেন।

চালের বাজারে অস্বস্তি কমেনি। আমদানি শুল্ক কমালেও ভোক্তা সেই সুফল পাচ্ছেন না। খুচরা পর্যায়ে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। এক মাস ধরে এ দরেই রয়েছে মোটা চাল। গত এক মাসে মাঝারি ও সরু চাল কেজিতে দুই টাকা বেড়েছে। বর্তমানে মাঝারি চাল ৫৮ থেকে ৬৫ টাকা ও সরু চাল ৭২ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। 

নবীন নিউজ/ জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন