নবীন নিউজ, ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ১১:৪৬ এ.এম
টানা ১৩ বছর ধরে শত শত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে রাজধানীর বাসাবোর বৌদ্ধ ধর্মরাজিক মহাবিহার। দুস্থ থেকে উচ্চবিত্ত যে কেউই নিতে পারবেন এই ইফতার। বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ বলছে, ধর্মীয় সহাবস্থানের রীতি হিসেবেই তাদের এমন উদ্যোগ।
দেখা যায়, বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধবিহারে বিকেল হলেই ইফতার সংগ্রহের জন্য মানুষেরা আসতে শুরু করে। টোকেনের মাধ্যমে প্রতিজনে এক প্যাকেট ইফতার বিলি করা হয়। রোজাদারদের পাশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এমন আয়োজনে খুশী আশপাশের নিম্ন আয়ের মানুষ।
ইফতারি নিতে আসা এক ব্যক্তি বলেন, আমাদের মতো গরিবদের জন্য এমন আয়োজন অনেক ভালো। এতে আমাদের ইফতারি করতে সুবিধা হয়।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব সভাপতি ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন সবচেয়ে ভাল কাজ অভুক্ত মানুষকে খাওয়ানো। যেটা করলে সরাসরি আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। রোজার সময়ে আমাদের ছোট্ট এই উপহার অনেক বড় কিছু। সেখানেই আমাদের পরিতৃপ্তি।
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে উপাধ্যক্ষ আনন্দ মিত্র মহাথেরো বলেন, রমজানে অনেক দু:স্থ মানুষ রয়েছে ইফতারি করতে পারেনা। তাদেরকে ইফতারির ব্যবস্থা করানোর জন্যই আমাদের এই উদ্যোগ।
ইফতার বিতরণের শুরুটা হয়েছিল ২০১২ সালে বিহারের প্রয়াত মহাধক্ষ্য বিশুদ্ধানন্দ মহাথেরোর হাত ধরে। ২০২০ সালে তিনি মারা গেলেও ইফতার কর্মসূচি চলতে থাকে।
নবীন নিউজ/ জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন