নবীন নিউজ ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ০৩:৩৫ পি.এম
ছবি- সংগৃহীত।
এদেশে কিছু কবিরাজ আছে, যারা বলেন দাঁত ব্যাথ্যার জন্য দায়ী এক ধরনের পোকা। সাদা বা বাদামি রঙের সেসব পোকা আমরা খুঁজে পাই না। কিন্তু কবিরাজ ঠিকই তুকতাক করে সেসব পোকা বের করে দেখান। এগুলো এক ধরনের পোকার লার্ভা। দৈর্ঘ্যে কয়েক মিলিমিটার।
কথা হলো, আসলেই কি দাঁতে এত বড় পোকা থাকা সম্ভব?
সম্ভব যদি না হয়, কবিরাজ কীভাবে পোকা বের করেন?
প্রাচীনকালে দাঁতের ক্ষয়ের কারণ বিজ্ঞানীদের কাছে পরিষ্কার ছিল না। তখন লোকেরা ধারণা করত, মুখে ভেতরে পোকা ঢুকে দাঁত নষ্ট করে। এই ভুল ধারণা থেকে ‘দাঁতে পোকা ধরেছে’ কথাটি এসেছে।
কিন্তু আধুনিক বিজ্ঞান এ সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে।
বিজ্ঞান বলছে দাঁতের সমস্যার মূল কারণ হলো দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ। দাঁতের এই ক্ষয় কোনো পোকা নয়, বরং মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার কারণে হয়। দাঁতে জমে থাকা খাবারের টুকরো, বিশেষ করে চিনিযুক্ত খাবার, দাঁতের ফাঁকে বা পৃষ্ঠে আটকে থাকে।
আমাদের মুখে কিছু ব্যকটেরিয়া সবসময় বাস করে। মুখে বা দাঁতে আটকে থাকা খাবার এসব ব্যকটেরিয়া খায়। খাবার পচিয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিড প্রথমে দাঁতের এনামেল বা ওপরের সুরক্ষা স্তর ক্ষয় করে দেয়। এভাবে চলতে থাকলে এক সময় দাঁতেগভীর গর্ত হয়।
গর্ত বা ক্ষয় দাঁতের স্নায়ুতে পৌঁছে গেলে দাঁত ব্যথা হয়।
দাঁতের ক্ষয়ে ছোট ছোট কালো বা বাদামি দাগ দেখা যায়। এগুলো অনেক সময় ‘পোকা; বলে মনে হয়। ক্ষতস্থানে খাবার আটকে ব্যথা হলে মনে হতে পারে, ভেতরে কিছু নড়াচড়া করছে। দাঁতের ক্ষয় সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় লোকেরা একে পোকা বলে ভাবতে থাকে।
কবিরাজেরা রোগির অজ্ঞতা আর ভুল বিশ্বাসের সুযোগ নেয়। তারা তুকতাক করে, গাছের পচা শেকড়-বাকড় ঠেকিয়ে দাঁত থেকে পোকা বের করে দেখায়। এসব পোকা আসলে কবিরাজেরা তাঁদের ওই শেকড় বাকড়ের ভেতরে লুকিয়ে রাখে। তারপর সুযোগ বুঝে সেটা রোগিকে দেখিয়ে টাকা পয়সা-হাতিয়ে নেয়। আসলে দাঁতের পোকা বলে কিছু নেই।
দাঁতের ক্ষয় থেকে বাঁচতে হলে নিয়মিত দিনে দুইবার ব্রাশ করুন। বেশি মিষ্টি বা চিনিযুক্ত খাবার কম খান। নিয়মিত ডেন্টিস্টের কাছে কিয়ে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করুন।
সূত্র: হাউ ইট ওয়ার্কস
নবীন নিউজ/পি
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা