নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ০৬:১০ পি.এম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কয়েকজন শিক্ষার্থী মাহফিলে স্থানীয় বখাটে ও ছিনতাইকারীদের মারধরের শিকার হয়ে দুইজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ব্যবসা প্রশাসন বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. মাশরাফি ও জুবায়ের আহমেদ সৌম্য। তাদেরকে প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য মাউন্ট এডোরা হাসপাতালে পাঠানো হয়। পরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী তাহমিদুর রহমান তুহিন বলেন, ‘আমরা ১২ জন বন্ধু মিলে নয়াবাজারে অনুষ্ঠিত মাহফিলে ঘুরতে যাই। সেখানে আমার বন্ধু মাশরাফি মাহফিলের সৌন্দর্য উপভোগের জন্য কিছু ফটো তুলছিল। হঠাৎ কয়েকটি ছেলে এসে তার ফোন চেক করার কথা বলে ফোন নিয়ে ভেঙে ফেলে এবং তার গায়ে হাত তোলে। তখন মাশরাফি আমাদের ডাকলে আমরা যাওয়ার পর আমাদের ফোন নেয়ার চেষ্টা করে এবং সবাই মিলে আমাদের মারতে শুরু করে। এতে মাশরাফি ও সৌম্য গুরুতর আহত হয়। মাশরাফির মাথায় বাঁশের আঘাত করা হয়। আর সৌম্যকে স্টিক দিয়ে মারতে থাকে তারা।’
আরেক শিক্ষার্থী মাখন মুন্ডা বলেন, ‘তারা ১০ থেকে ১৫ জন ছিল। তাদের সাথে দেশি অস্ত্র ছুরি, বাঁশ, স্টিক ছিল। তবে তাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের ফোন ছিনতাই করা।’
স্থানীয়রা জানান, এই ছেলেগুলো তাদের পাড়ার নয়। অন্য কোথাও থেকে আসা ছিনতাইকারী চক্র। তাদের আগে কখনও দেখেননি তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বেলাল হোসাইন শিকদার বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে আহত শিক্ষার্থীদের হাসপাতালে প্রেরণ করেছি। পরবর্তীতে জালালাবাদ থানায় লিখিত অভিযোগ করি। তারা তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনবেন।’
আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে শাবিপ্রবি ছাত্রদলের দফতর সম্পাদক মনির হোসেন তৎক্ষণাৎ হাসপাতালে যান। এসময় তার সঙ্গে ছিলেন ছাত্রনেতা সোহাগ মাহমুদ, আফফান, মোস্তাকিন ইসলাম ও রাকিব প্রমুখ।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের পাইনি। বিশ্ববিদ্যালয় থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীরা পাঁচজনের নাম বলেছেন। তারা হলেন, জাবের, জাহিদ, রিপন, হাসান ও ইমরান। তবে আমরা অভিযোগের প্রেক্ষিতে সেই জায়গার সিসিটিভি ফুটেজ চেক করে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসব।’
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি