নবীন নিউজ, ডেস্ক ১৪ ডিসেম্বার ২০২৪ ০৪:৫২ পি.এম
মহাবিশ্বে আরও একটি নতুন সৌরজগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা, যার আছে তিন তিনটি সূর্য। পৃথিবী থেকে ৪৮৯ আলোকবর্ষ দূরে এর অবস্থান। জ্যোতির্বিজ্ঞানীরা নতুন সৌরজগতটির নাম দিয়েছেন ‘জিজি টাও-এ’। এতে ভবিষ্যৎ গ্রহ তৈরির মৌলিক উপাদানের খোঁজ পেয়েছেন তারা। সৌরজগতটির উৎপত্তি আনুমানিক ৫০ লাখ বছর আগে; বর্তমানে গ্রহ গঠনের প্রাথমিক পর্যায় অতিক্রম করছে এটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (এনআইএসইআর) একদল জ্যোতির্বিজ্ঞানী চিলির আতাকামা মরুভূমির উন্নত রেডিও টেলিস্কোপ ব্যবহার করে নতুন এই সৌরজগতের সন্ধান পেয়েছেন। যেখানে একটি বিশাল প্রোটোপ্ল্যানেটারি ডিস্কসহ তিনটি সূর্যের অনন্য এক কাঠামো রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্যাস ও ধূলিকণার ঘূর্ণমান ডিস্কটি নতুন নক্ষত্র ও নতুন গ্রহ গঠনের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করছে। এর ফলে ভবিষ্যতে গ্যাস ও ধূলিকণার বিশাল বলয় থেকে সৌরজগৎটিতে গ্রহ তৈরি হবে। বর্তমানে এটিতে থাকা তারা ও গ্রহের গঠনপ্রক্রিয়া নিয়ে গবেষণা চলছে।
ভারতের এনআইএসইআর’র জ্যোতির্বিজ্ঞানীদের ওই দলের নেতৃত্বে রয়েছেন লিটন মজুমদার। নাসার পরিদর্শনকারী বিজ্ঞানী তিনি। গবেষণায় প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক থেকে শনাক্ত করা আণবিক সংকেতগুলো তারার সবচেয়ে ঠান্ডা ও ঘন অঞ্চল থেকে পাওয়া গেছে, যেখানে তাপমাত্রা মাইনাস ২৫৭ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নবীন নিউজ/জেড
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন