নবীন নিউজ ডেস্ক ০৫ জানু ২০২৫ ১২:৪৪ পি.এম
সংগৃহীত ছবি
কামরাঙ্গীচরে ছাড়পোকা মারার ঔষধের গ্যাসে ঘুমন্ত অবস্থায় দুই কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন, আবু বক্কর সিদ্দিক নাঈম (২১) ও মো. মোহন (১২)। তারা দুইজনেই রেকসিনের লেডিস ব্যাগ তৈরির কারখানার শ্রমিক।
কামরাঙ্গীচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুছা জানান, গতকাল শনিবার (৪ জানুয়ারী) দুপুরে সংবাদ পেয়ে কামরাঙ্গীচর কয়লাঘাঁট শহিদুল্লাহর বাড়ী সাধন ভিলার নিচ তলার কক্ষ থেকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার মধ্যরাতে তাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ রবিবার তাদের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
তিনি আরো বলেন, গত ৩ জানুয়ারী রাতে ঐ কারখানায় ছাড়পোকা মারার বা তাড়ানোর জন্য রুমের বিভিন্ন স্থানে ঔষধ ছিটানো হয়। পরে রাতে রুটি খেয়ে দরজা জানালা বন্ধ করে দুই শ্রমিক ঘুমিয়ে পড়েন।
পরদিন দুপুরে শ্রমিক নাঈমের স্বজন রিয়াজ তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে অন্যান্যদের সহযোগিতায় দরজা ভেঙ্গে দেখতে পান তারা দুইজন তোশকের উপর শোয়া অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে সংবাদ দেন তারা।
পুলিশের ঐ কর্মকর্তা বলেন, ছাড়পোকা তাড়ানোর ঔষধের গ্যাসে না অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ৬ নং ওয়ার্ডের অজি উল্লাহর ছেলে আবু বক্কর সিদ্দিক নাঈম।
একই এলাকার আলাউদ্দিন এর ছেলে মোহন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন