নবীন নিউজ, ডেস্ক ২৫ জানু ২০২৫ ১২:০৮ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী লড়াইয়ে বসেছেন। এ ইউনিটে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিচ্ছেন।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলবে। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটি একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষার্থীরা সকাল সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছেন। ইতোমধ্যে শিক্ষার্থীদের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার বিষয়ে প্রবেশপত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে সব লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সব ধরনের পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ।
এ ছাড়া সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এমন ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি-পরীক্ষা সরাসরি বাতিল হবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী।
বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ওপর ১০০ মার্কের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ অংশে ৬০ মার্ক এবং লিখিত অংশে ৪০ মার্ক থাকবে।
এর আগে, গত বছরের ৪ নভেম্বর ভর্তি আবেদন শুরু হয়ে তা ২৭ নভেম্বর রাত ১২টায় শেষ হয়।
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি