নবীন নিউজ ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ১০:৩৬ এ.এম
ছবি- সংগৃহীত।
মালয়েশিয়াকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করলেও দুদিনের ব্যবধানে মুদ্রার উল্টোপিঠ দেখল বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেলেও ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ নারী ক্রিকেটাররা। বাংলাদেশের সেই ব্যাটিং দুর্দাশার সুযোগে বড় জয় তুলে নিল ভারত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কুয়ালালামপুরে সুপার ফোরের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ১৪ রান করেন ইভা। জবাবে মাত্র ১২.১ ওভারে ২ দুইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৮ রান করেন তৃষা।
বড় সংগ্রহ দাঁড় করাতে না পারলেও ওপেনিংয়ে অবশ্য ভালো শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার ইভা ও ফাহমিদা ছোঁয়া। এই দুইজন মিলে গড়েন ২৭ রানের জুটি। ব্যক্তিগত ১০ রানে ফাহমিদা ও ১৪ রানে ইভা সাজঘরে ফিরলে বড় ধাক্কা খায় বাংলাদেশ। এরপর আর দাঁড়াতেই পারেননি কোনো ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮০ রানে থামে বাংলাদেশ। ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আয়ুশী শুক্লা।
৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১০ রানের মাথায় ওপেনার কামিলিনির উইকেট হারায় দলটি। এরপর দলীয় ২২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারালে চাপে পড়ে ভারত। তবে তৃষা ও নিকি প্রসাদের ব্যাটে সহজেই জয় তুলে নেয় ভারত।
এর আগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের শেষ চারে ওঠে বাংলাদেশ। স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে বাংলাদেশের মেয়েরা। সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলঙ্কা। ২০ ডিসেম্বর সুপার ফোর শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল ২২ ডিসেম্বর।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ