শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

‘আমার পক্ষে পদত্যাগ করা অসম্ভব’

নবীন নিউজ ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ০৫:৩৭ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

ব্যক্তিগত ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছেন পেপ গার্দিওলা। তার দল ম্যানচেস্টার সিটি সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচের মাত্র একটিতে জিতেছে। এই দুরবস্থার মাঝেই ইতিহাদের ক্লাবটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন গার্দিওলা। তবে এর আগপর্যন্ত নাকি তার ঠিকমতো ঘুম হয়নি। বরখাস্ত হওয়ার শঙ্কা থাকলেও, নিজ থেকে পদত্যাগ করা অসম্ভব বলে জানিয়েছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড।

২০১৬ সালে ম্যানসিটির কোচ হওয়ার পর থেকে গার্দিওলা মোট ১৮টি ট্রফি জিতেছেন। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ শিরোপা জিতেছিলেন ইতিহাস গড়ে। ৫৩ বছর বয়সী এই কোচের অধীনে এখন পর্যন্ত ৬ বার ইংলিশ লিগে চ্যাম্পিয়ন হয়েছে সিটি। অথচ চলতি মৌসুমে তারা লিগে এই মুহূর্তে টেবিলের পাঁচে অবস্থান করছে। ১৫ ম্যাচে ৮ জয়, ৩ হার ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ২৭।

পেপ গার্দিওলার দল নিজেদের শেষ ম্যাচে ৩-০ গোলে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে কিছুটা হলেও স্বস্তিতে ফিরেছে। তবে তাদের সামনেই এবার ম্যানচেস্টার ডার্বির ম্যাচ। আজ (রোববার) রাতে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইপিএলের ম্যাচে খেলবে ম্যানসিটি। তবে তাদের কিছুটা হলেও দুশ্চিন্তা কমাবে ইউনাইটেডের বর্তমান ফর্ম। এরিক টেন হাগের পর নতুন কোচ রুবেন অ্যামোরিমের অধীনেও ইউনাইটেড ছন্দহীন। ১৯ পয়েন্ট নিয়ে ইপিএলের টেবিলে তারা ১৩ নম্বরে অবস্থান করছে।

যদিও সিটির সার্বিক অবস্থা নিয়ে বেশ বিপর্যস্ত গার্দিওলা। তবে ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই বলে যুক্তরাজ্যের হাইটারস টিভিকে জানিয়েছেন তিনি, ‘(নতুন করে চুক্তি করা নিয়ে) আমার কোনো আক্ষেপ নেই। এই অবস্থায় আমি ঘুমাতে পারছিলাম না– এখনকার অবস্থা আরও শোচনীয়। দলকে এই পরিস্থিতিতে রেখে ছেড়ে যাওয়া অসম্ভব। তারা হয়তো আমাকে বরখাস্ত করতো, এটি হতেই পারে। কিন্তু নিজ থেকে ছেড়ে দেবো? অসম্ভব।’

গার্দিওলা আরও বলেন, ‘যদি বোর্ড আমার ওপর খুশি না থাকে, তারা এটি (বরখাস্ত) করতে পারে। যখন আমি অনুভব করব যে এখনই দায়িত্ব ছাড়তে হবে, তখনই ছেড়ে যাব। যা হওয়ার হয়েছে। সন্তুষ্টি কিংবা অসন্তুষ্ট হওয়ার বিষয়ও ঘটে গেছে। সেটি আমি বদলাতে পারব না। হয়তো আমরা আমরা স্কোয়াডে নতুন ফুটবলার নিতে পারতাম, যাতে তারা পরস্পর প্রতিযোগিতা করে দলে ঢোকে। তবে এই অবস্থায় আমার দলত্যাগ করা সম্ভব নয়। আমি এখানে কি লক্ষ্য নিয়ে আগাতে চাই বা জীবন কীভাবে সাজাব সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।’

মৌসুমের মাঝপথেই গার্দিওলাকে ছাটাইয়ের পথে হাঁটাও কঠিন ছিল সিটির জন্য। তবে তিনি চাইলেই ম্যানসিটি অধ্যায়ে ইতি টানতে পারতেন। নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের বিপক্ষে জয় হালে হয়তো কিছুটা পানি এনে দিতে পারে গার্দিওলা ও সিটিকে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ধ্রুপদি লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ইউনাইটেড।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ