নবীন নিউজ ডেস্ক ০৭ নভেম্বার ২০২৪ ০১:২৯ পি.এম
সংগৃহীত ছবি
আফগানিস্তান সিরিজ দিয়ে প্রায় এক বছর জাতীয় দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ। সাকিব আল হাসান না-থাকায় বাঁহাতি স্পিনারের অভাব পূরণ করতে দলে ডাক পেয়েছেন তিনি। তবে ভিসা জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাতে পারেননি নাসুম। যার ফলে মিস করেছেন প্রথম ম্যাচ।
ভিসা জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন আরেক তরুণ পেসার নাহিদ রানা।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাসুম। এ সময় সাকিবের অভাব পূরণ করা নিয়ে এক প্রশ্নের জবাবে এই স্পিনার বলেন, ওনাকে (সাকিব) তো সবসময় মিস করা হয়, ওনার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের জন্য দোয়া কইরেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে। যেখানে হাথুরুসিংহের কাছে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিলেন এই ক্রিকেটার। অভিযোগ প্রমাণ হওয়ায় গত মাসে হাথুরুকে বরখাস্ত করেছে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
যদি এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন লঙ্কান কোচ। তবে চাকরি বাঁচাতে পারেননি তিনি। হাথুরুর বিদায়ের পরই জাতীয় দলে ডাক পেয়েছেন নাসুম। আবারও বাংলাদেশের জার্সিতে ফিরতে পেরে উচ্ছ্বসিত এই স্পিনার। আগের মতো পারফর্ম করতে চান তিনি। তাই সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ