নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ। নেপালের ললিত পুরের আনফা কমপ্লেক্সে নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতা ছিল।
ম্যাচের চতুর্থ মিনিটে ভারতকে এগিয়ে দিয়েছিলেন আনুশকা দেবী। ৭০ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান মরিয়ম। নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতার পর ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। সুরভি আকন্দ প্রীতি টাইব্রেকারের প্রথম শট মিস করলেও গোলরক্ষক ইয়ারজান বেগমের বীরত্বে শিরোপা নিজেদের করে নিয়েছে লাল-সবুজরা। ভারতের তিনটি স্পট-কিক রুখে দিয়েছেন এ গোলরক্ষক।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৪ মিনিটে মাঝ মাঠ থেকে বাড়ানো বল পেয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান ভারতের আনুশকা কুমারিয়া। তার গোলে লিড পায় ভারত।
এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। বেশ কিছু আক্রমণ করলেও গোল পেতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৪৩ মিনিটে কর্নার থেকে গোলের দারুণ সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া খেলতে থাকে বাংলাদেশ। বেশ কিছু আক্রমণ করে তারা। অবশেষে ম্যাচের ৬৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। কর্নার থেকে ভেসে আসা বলে মরিয়ম বিনতে পা ছুঁয়ে বল জালে পাঠান। ম্যাচে ১-১ এ সমতায় ফেরে বাংলাদেশ।
এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। তবে আর কেউ গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ করে দু'দল।
এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বাংলাদেশের পক্ষে প্রথম শট নিয়ে হতাশ করেন প্রীতি। এরপর গোল করতে ব্যর্থ হন আলপি।
তবে বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম ভারতের আলিনা, বনিফিলিয়া ও দেবযানীর শট ঠেকিয়ে দেয়। এতেই ৩-২ গোলে জিতে শিরোপা-উৎসবে মাতে বাংলাদেশের মেয়েরা।
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ