নবীন নিউজ, ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৬ এ.এম
সেল্টিকের মাঠে প্রথম মিনিটেই গোল হজম করে ফেলেছিল বায়ার্ন। তবে ভাগ্য ভালো অফসাইডের কারণে সে যাত্রায় রক্ষা পায় জার্মান জায়ান্টটি। প্রথমার্ধের বাকি সময় মাঠে আধিপত্য ছিল বায়ার্নের। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগে ২-১ গোলের জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।
আক্রমণ ও পাল্টা-আক্রমণে প্রতিপক্ষকে নাস্তাবুদ করে ছাড়ে বাভারিয়ানরা। কিন্তু শত চেষ্টা করেও গোলের সন্ধান পাচ্ছিল না বায়ার্ন। শেষে ৪৫ মিনিটে ম্যাচের নীরবতা ভাঙে বায়ার্ন। ক্ষিপ্রগতির শটে জাল কাঁপিয়ে বায়ার্নকে এগিয়ে দেন মাইকেল ওলিসে।
দ্বিতীয়ার্ধে গোল ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন একটু দ্রুতই। খেলা শুরুর চার মিনিটের মধ্যে কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত ভলিতে বায়ার্নকে গোল এনে দেন হ্যারি কেইন। ম্যাচের ৭৯ মিনিটে দাইজেন মায়েদা সেল্টিককে একটি গোল এনে দিলে লড়াই জমে উঠার আভাস মেলে। তবে আর কোনো গোলের দেখা পায়নি তারা। তাতে হারের তেতো স্বাদ হজম করে মাঠ ছাড়ে সেল্টিক।
টুর্নামেন্টের অন্য ম্যাচে ফেয়েনুর্দের কাছে অঘটনের শিকার হয়েছে এসি মিলান। হার মেনেছে তারা ১-০ গোলে। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় মিলান। লড়াইয়ের ৩ মিনিটে ফেয়েনুর্দকে লিড এনে দেন ইগর পাইশিয়াও। গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ইতালিয়ান জায়ান্ট টিমটি।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ