রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

৭০০ উইকেটে 'প্রথম পেসার' অ্যান্ডারসন

নবীন নিউজ, ডেস্ক ০৯ মার্চ ২০২৪ ১১:৫৮ এ.এম

মঞ্চটা আগেই প্রস্তুত ছিল। শুবমান গিলের উইকেট নিয়ে আগের দিনই মাইলফলকের কিনারে চলে এসেছিলেন জেমস অ্যান্ডারসন। শনিবার  তৃতীয় দিনে ভারতের বিপক্ষে কুলদীপ যাদবের উইকেট নিতেই ৪১ বছর বয়সী গড়ে ফেলেছেন ইতিহাস। বিশ্ব ক্রিকেটে মাত্র তৃতীয় বেলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। তবে পেসার হিসেবে অ্যান্ডারসনই প্রথম! 

অ্যান্ডারসনে আগে ৭০০ উইকেট পেয়েছেন আর কেবল দুজন। সেই দুজনই স্পিনার। ৮০০ উইকেট নিয়ে একদম  শীর্ষে  শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে দুইয়ে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।

৭০০ উইকেট পেতে অ্যান্ডারসনের লাগল ১৮৭ টেস্ট ও ৩৪৮ ইনিংস।  টেস্টে অ্যান্ডারসনের ৭০০ উইকেট পাওয়া পেসারদের জন্য অনুপ্রেরণার। আর কোন পেসার যেখানে ৬০০ উইকেটও নিতে পারেননি (দ্বিতীয় গ্লেন ম্যাকগ্রা ৫৬৩)। সেখানে অ্যান্ডারসন গড়লেন নতুন ইতিহাস। 

অ্যান্ডারসনের ইতিহাসের দিনে ধর্মশালা টেস্টে ভারত অবশ্য শক্ত অবস্থানে। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২১৮ রানে গুটিয়ে যাওয়ার পর ৪৭৭ করে থেমেছে ভারত। অফ স্পিনার শোয়েব বশির ১৭৩ রানে ৫ উইকেট নিয়ে মুড়ে দেন স্বাগতিক ইনিংস। অ্যান্ডারসন ৬০ রানে পান ২ উইকেট। এছাড়া টম হার্টলি ১২৬ রানে ২ ও বেন স্টোকস ১৭ রানে পান ১ উইকেট।

কুলদীপকে আউট করেই ভারতের নবম উইকেটের পতন ঘটান অ্যান্ডারসন। গ্লাভসবন্দি করান তিনি। মাইলফলক স্পর্শ করার সঙ্গে সঙ্গে দর্শকরা অ্যান্ডারসনকে দাঁড়িয়ে অভিবাদনও জানিয়েছেন। 

সিরিজে এই মাইফলক স্পর্শ করতে ১০ উইকেট দূরে ছিলেন অ্যান্ডারসন। শেষ টেস্ট খেলতে নেমেছিলেন ৬৯৮ উইকেট নিয়ে। দ্বিতীয় দিন  সেঞ্চুরিয়ান গিলকে আউট করে আরও কাছে পৌঁছে যান তিনি।

লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে  ২০০৩ সালের মে মাসে টেস্ট ৫ উইকেট নিয়ে শুরু করেছিলেন অভিষেক ঘটে এই ডানহাতি পেসারের। এরপর প্রতিটি পঞ্জিকা বর্ষে আছে তার উইকেট।  তার পর ১৮৭টি ম্যাচ খেলেছেন তিনি। সুইং কিং হিসেবে খ্যাতি পাওয়া অ্যান্ডারসনের গড় ২৭ এর নিচে এবং টেস্টে ৩২বার ৫ উইকেট নিয়েছেন। বয়স ৪১ পেরিয়ে গেলেও খেলে চলেছেন। টানা ২১ বছর ধরে টেস্টে উইকেট নিয়ে যাচ্ছেন ইংলিশ পেসার। 


নবীন নিউজ/জা

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ