বুধবার ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

‘টাইগার বেশে আর হয়তো কখনো দেখা হবে না’

নবীন নিউজ ডেস্ক ২৮ সেপ্টেম্বার ২০২৪ ০২:৫৪ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ম্যাচ চলাকালে গ্যালারিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের হামলায় আহত হয়েছেন বাংলাদেশ দলের ‘সুপার ফ্যান’ টাইগার রবি। তবে ভারতীয় পুলিশ দাবি করছে, টাইগার রবির ওপর হামলা হয়নি, তিনি অসুস্থ হয়ে পড়ে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বাংলাদেশি সমর্থক টাইগার রবির ওপর হামলা ও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, তাকে রিজেন্সি হাসপাতালে নেওয়া হয়েছে ও বর্তমানে তিনি সুস্থ আছেন।

তবে ভারতীয়সহ বাংলাদেশি অনেক সংবাদমাধ্যমের খবর মিথ্যা বলে জানিয়েছেন টাইগার রবি নিজে। নিজের ফেসবুক আইডিতে দীর্ঘ এক স্ট্যাটাস দেন তিনি। যেখানে টাইগার বেশে আর কখনো হয়তো তাকে গ্যালারিতে দেখা যাবে না বলে জানান তিনি।

স্ট্যাটাসে রবি লিখেন, ‘আমার আল্লাহর কাছে সবকিছু ছেড়ে দিলাম। বিচারটাও আমার রবের হাতে ছেড়ে দিলাম। আমার আল্লাহ নিশ্চয়ই উপর থেকে দেখেছেন আজ আমার সাথে কি ঘটেছিল।

আমি যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আমি আমার মৃত্যুসয্যা অসুস্থ মায়ের কসম কেটে বলছি, আমি বিন্দু পরিমাণও মিথ্যার আশ্রয় নিইনি। আমাকে আঘাত করা হয়েছে, এটাই সত্য। এটাই আজ ঘটেছিল। দুনিয়া উল্টে গেলেও এই সত্যটাকে আমি অস্বীকার করতে পারবো না। কারণ, আমি আমার মায়ের কসম কেটে আপনাদের থেকে যাওয়ার আগে সত্যটা বুক ফুলিয়ে বলে গেলাম।

ভারতের প্রশাসন ও আমার দেশের সাংবাদিক ভাইদের কাছে আমি হেরে গেছি। ভারতীয় প্রশাসন তাদের দেশের সম্মান বাচাতে ঠিক যেভাবে আমাকে উপস্থাপন করেছে, আমার দেশের সাংবাদিক ভাইরাও আমার কথা না শুনে, সত্যটা না খুঁজেই আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ প্রিয় গণমাধ্যমকর্মী ভাইয়েরা। আপনারাই আমাকে দেশের মানুষের কাছে পরিচিত করেছিলেন, আর আপনারাই মিথ্যা অপবাদ দিয়ে আমার সব কেড়ে নিলেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাদের প্রতি। কোনো একদিন হয়তোবা সত্যটা নিজেরাই উপলব্ধি করবেন! সেদিন হয়তো সামান্য হলেও খারাপ লাগবে এই নগন্য রবির জন্য।

আমি চলে যাচ্ছি। আর হয়তো কখনো টাইগার রবিকে বাঘের বেশে দেখবেন না। আমার সাথে যা হয়েছে এমনটা আমার শত্রুর সাথেও জীবনে না ঘটুক।

হ্যাঁ, এটা সত্য। আমি অশিক্ষিত, আমার শিক্ষার অভাব ছিল, আমি মানুষের সাথে শিক্ষিত মানুষদের মতো গুছিয়ে সুন্দর ভাবে কথা বলতে পারতাম না। আমার কথায় অনেক সময় অনেকে ক*ষ্ট পেয়ে যেতেন। আর তাইঅধিকাংশ মানুষের কাছে আমি খারাপ,অ*সভ্য ছিলাম। হ্যাঁ ভাই, আমি হয়তো শিক্ষার অভাব থাকায় আপনাদের মতো সভ্য ছিলাম না। তাই, আজকের পুরো ঘটনাটা আপনারা আমার "অতিত দিয়ে বিচার করে" আমাকে ভুল বুঝলেন! আর দেশের মানুষের কাছে আপনাদের মিডিয়ার ক্ষমতা দিয়ে একনিমিসেই আমাকে ভিতর থেকে ধ্বং!স করে দিলেন। ধন্যবাদ আপনাদের।

আমি হয়তো ব্যক্তি হিসেবে আপনাদের কাছে খা!রাপ! কিন্তু, বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেটারদের ও আমার দেশের পতাকা এবং দেশের প্রতি আমার ভালোবাসা আর আবেগে একবিন্দুও কমতি ছিল না। আমি আমার মা'কে যেমন ভালোবাসি, বাংলাদেশ ক্রিকেট আর মিরপুর স্টেডিয়ামটাও আমার দুনিয়া ছিল।

আজ আমাকে পুরো দেশের মানুষের কাছে মিথ্যা!বাদী বানিয়ে দিয়েছেন। যদি সত্যিই আমি মিথ্যাবাদী হতাম তাহলে এতক্ষণে আমার ক্রিকেটের প্রতি ভালোবাসার জন্য হলেও সবার কাছে ক্ষমা চেয়ে আবার ক্রিকেটেই ফিরে আসতাম। কিন্তু, আমি কোন অন্যায় করিনি। আমি মাই*র খেয়েছি, আমি ব্যথাও পেয়েছি।এবং এখনো অব্দি যা যা বলেছি সব সত্য। আমার আল্লাহ সাক্ষী, উনি তো সব দেখেছেন, বিচারটাও তিনিই করবেন।কিন্তু, আমার দেশের মানুষ আমার এই আঘাতের চেয়ে তীব্র আঘাত দিয়েছে, আমাকে ভুল বুঝে ও মিথ্যা অপবাদ দিয়ে।

সবকিছুর জন্য ধন্যবাদ সবাইকে। আমাকে আর সহ্য করতে হবে না আপনাদের।

বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য দোয়া ও শুভকামনা। টাইগার বেশে আর হয়তো কখনো দেখা হবে না। ভালোবাসার ক্রিকেট থেকে দূরে চলে যাচ্ছি। যদি কখনো নিজের মনকে আটকে রাখতে না পারি, তাহলে সাধারণ একজন দর্শক হয়ে কোন এক গ্যালারিতে এসে বসে পড়বো রবি হয়েই।’

এর আগে উত্তরপ্রদেশের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গরমের কারণে অসুস্থবোধ করেন টাইগার রবি এবং এতে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান।

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা তাকে (টাইগার রবি) রিজেন্সি হাসপাতালে নিয়ে যাই এবং তিনি ভালো আছেন। তার ওপর কোনো আক্রমণ হয়নি, শুধুমাত্র একটি তাপজনিত ক্লান্তি।’

যদিও ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ভারতের সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, ‘কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন বাংলাদেশ ক্রিকেট দলের ‘‘সুপার ফ্যান’’ টাইগার রবিকে কিছু লোক মারধর করেছে বলে অভিযোগ আছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ আরও বিস্তারিত তথ্য জানার অপেক্ষা করছে।’

কানপুরের স্টেডিয়ামে বাঘের চামড়ার ন্যায় পোশাক পরে হাজির হয়েছিলেন টাইগার রবি। স্ট্যান্ড সি-তে ছিলেন তিনি। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেছেন, রবি ঘটনার সঠিক বর্ণনা দিতে পারেননি। তবে এটি স্পষ্ট যে তিনি ব্যথা পেয়েছেন।

গণমাধ্যমের সঙ্গে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইঙ্গিতে রবি বলেন, তর্কাতর্কির সময় তার পেটে ঘুষি মারা হয়েছিল।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ