সোমবার ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

ভারতে বাংলাদেশি সমর্থকের ওপর হামলা, হাসপাতালে টাইগার রবি

নবীন নিউজ ডেস্ক ২৭ সেপ্টেম্বার ২০২৪ ০৫:১৯ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

ভারতে কানপুর টেস্টের আগেই নিরাপত্তা নিয়ে হুমকি পেয়েছিল বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাড়তি নিরাপত্তা দিয়ে শুক্রবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ-ভারত টেস্ট। তবে সেই নিরাপত্তার মাঝেই কানপুরে বাংলাদেশি সমর্থকের ওপর হামলা চালিয়েছে ভারতীয় দর্শকরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

কানপুরে দ্বিতীয় টেস্টে বৃষ্টিবিঘ্নিত সেশনে ৭৪ রানে ২ উইকেট হারিয়ে স্বস্তিতে প্রথম সেশন পার করে টাইগাররা। তবে বাংলাদেশ দলের সমর্থক রবির জন্য সময়টা ছিল অস্বস্তির। বাংলাদেশের প্রায় সব সিরিজ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে টাইগার বেশে গ্যালারিতে দেখা যায় তাকে। এ জন্য টাইগার রবি নামে বেশ পরিচিত তিনি।

খবর নিয়ে জানা যায়, মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথাকাটাকাটি হয় তার। পরে হাতাহাতিও জড়িয়ে পড়েন দুপক্ষ। এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে।

আহতাবস্থায় রবি তার ওপর হামলার কথা স্থানীয় পুলিশকে জানান। পাঁজরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম। লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তোলেন তিনি।

এর আগে, কানপুর টেস্টে বাংলাদেশ দলকে হুমকি দিয়েছিল ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ নামে ভারতের একটি ধর্মীয় সংগঠন। শুধু কানপুর টেস্ট নয়, গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচেও হুমকি দিয়ে ম্যাচের দিন বন্ধের (হরতাল) ডাক দিয়েছে সংগঠনটি।

যেই হুমকির প্রেক্ষিতে টাইগারদের দেওয়া হচ্ছে তিন স্তরের নিরাপত্তা। বুধবার কঠোর নিরাপত্তা দেখা গেছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। মাঠ জুড়ে ছিল পুলিশের ভিড়। বাংলাদেশ দলকে হুমকির কারণ, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হয়েছে বলে দাবি সংগঠনটির।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ