মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

সৌরকলঙ্ক! সূর্যের পিঠে বিশাল কালো দাগ দেখলেন বিজ্ঞানীরা, কীসের ইঙ্গিত?

নবীন নিউজ, ডেস্ক ১৫ সেপ্টেম্বার ২০২৪ ০৪:৫২ পি.এম

সংগৃহীত ছবি

চাঁদের কলঙ্ক জানা ছিল এতদিন। এবার কী তবে সূর্যের গায়েও লেগেছে কলঙ্কের ছাপ? সূর্যেও কলঙ্কের ছাপ আবিষ্কার করেছে বিজ্ঞানীরা।

সূর্যের পিঠে বিশাল বড় কালো দাগ (sunspot) দেখতে পেয়েছেন ভারতের সৌরবিজ্ঞানীরা। পালানি হিলের উপরে কোদাইক্যানালের সোলার অবর্জাভেটরি দেখে সূর্যের পিঠে বড়সড় ওই স্পট দেখা গেছে। লাদাখ থেকেও দেখা গেছে। বড় সোলার টেলিস্কোপে চোখ লাগিয়ে সেই দাগের কারণ খোঁজার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

এই কলঙ্কের ছাপকে সৌরবিজ্ঞানের ভাষায় বলে সানস্পট। সৌরপদার্থবিজ্ঞানী দেখিয়েছেন, সূর্য কখন রেগে উঠবে এবং গনগনে আগুনের ফুলকি ছুঁড়ে দেবে তা নির্ভর করে এই ফলে, সৌরকলঙ্ক , সৌরবায়ু (সোলার উইন্ড), সৌরঝড় (সোলার স্টর্ম), করোনাল মাস ইজেকশান (সিএমই)-এর উপরে। এরা সূর্যের ভয়ঙ্কর সব অস্ত্র যাদের পরাস্ত করা সম্ভব নয় কোনওভাবেই। সৌরঝড়ের সামান্য ঝাপটাও যদি পৃথিবীর বায়ুমণ্ডলে এসে লাগে তাহলে তছনছ হয়ে যাবে সব। উড়ে যাবে জিপিএস, রেডিও নেটওয়ার্ক থেকে যোগাযোগের সমস্ত মাধ্যম। সানস্পট বা সৌরকলঙ্ক জানান দিতে পারে, ঠিক কখন সূর্য তেতে উঠবে, তার রোষানলে দাপুটে সৌরঝড় আর সৌরবায়ু ছিটকে বেরবে মহাকাশে।

সূর্য থেকে যে ভয়ঙ্কর করোনাল মাস ইজেকশান হয় তার জন্ম ওই কালো দাগ বা সানস্পটের জন্যই হয়। , আমাদের পৃথিবীর যেমন অ্যাটমস্ফিয়ার আছে, সূর্যের তেমন অ্যাটমস্ফিয়ার আছে। সূর্যের পিঠ (সারফেস) ও তার উপরের স্তর যাকে বলে সোলার করোনা। সারফেসের গড় তাপমাত্রা ৫৬০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কোথাও ৫৮০০ ডিগ্রি আবার কোথাও ৫২০০ ডিগ্রি সেলসিয়ারের কাছাকাছি। করোনার তাপমাত্রা সেখানে প্রায় ২ লক্ষ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কখনও তারও বেশি। এই তাপমাত্রার তারতম্য হতে থাকে সবসময়।

এই করোনা স্তর যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই সৌরঝড়ের জন্ম হয়। এই করোনা উচ্চতাপমাত্রার প্লাজমা আবরণে ঢাকা। এখান থেকেই বেরিয়ে আসে তড়িদাহত কণার স্রোত। প্রচণ্ড গতিতে ছড়িয়ে পড়ে মহাকাশে। একেই বলে সৌরঝড়। আর ঠিক সৌরপৃষ্ঠেই তৈরি হয় সানস্পট। সূর্যের পিঠ থেকে নীচে আরও ৩০ শতাংশ গভীরতায়। বড় সানস্পটগুলির ব্যাস হতে পারে ২০ থেকে ৩০ মেগা মিটারের (মানে, ১০ হাজার মিটার) মধ্যে। তা ৫০ মেগা মিটারও হতে পারে। সেগুলি ‘জায়ান্ট সানস্পট’। আবার তা হতে পারে খুব ছোট ১ মেগা মিটার ব্যাসেরও। সানস্পটগুলি আদতে খুব শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। জায়ান্ট সানস্পট মানে তা প্রায় ১০টা পৃথিবীর সমান বড়।

সূর্যের গোটা জীবনচক্রে (Solar Cycle) এমন অজস্র সানস্পট তৈরি হতে পারে। একটা সোলার সাইকেল হয় ১১ বছরে, আবার তা বেড়ে ১২ বছর, কমে ১০ বছরও হতে পারে। একটা সাইকেলে তিন হাজারের মতো সানস্পট (sunspot ) তৈরি হতে পারে। তারা আবার কিছুদিন দেখা দিয়ে মিলিয়ে যায় বা সূর্যের অন্য পাশে সরে যায়।

সূর্য কখন রেগে উঠবে তা জানান দেবে সৌরকলঙ্ক

এই সানস্পটই বলতে পারবে সূর্য কখন গনগনে আগুনের স্রোত বিকিরণ করবে। সেই সৌর বিকিরণের মাত্রা কতটা হবে, পৃথিবীর বায়ুমণ্ডলে তা আছড়ে পড়বে কিনা। সৌর বিকিরণের বেগ বেশি হলে তা মহাকাশের তাপমাত্রাতেও বদল ঘটাবে। সূর্য তেতে উঠলে বাড়বে পৃথিবীর তাপমাত্রা।

আবার সৌর বিকিরণ কমতে শুরু করলে পৃথিবী ও তার পরিমণ্ডলের তাপমাত্রা কমতে শুরু করবে। সৌর বিকিরণ কমে যাওয়ার ঘটনাটা যদি একনাগাড়ে বছরের পর বছর চলে থাকে তাহলে পৃথিবীতেও একসময় বরফ জমতে জমতে তুষার-যুগ শুরু হয়ে যাবে। সুদূর অতীতে যা হয়েছিল। সূর্যের অন্দরে চৌম্বক ক্ষেত্রগুলির শক্তি ও সূর্যের বিকিরণের তেজ কমতে থাকলে সেই যুগ চলে আসবে অচিরেই। তবে তার সম্ভাবনা কতটা সেটা সৌরকলঙ্কদের সাইকেল দেখেই বুঝতে পারবেন বিজ্ঞানীরা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে