নবীন নিউজ ডেস্ক ১২ সেপ্টেম্বার ২০২৪ ০৯:২৮ এ.এম
সংগৃহীত ছবি
১৩ বছর পর ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে বল হাতে বাজিমাত করেই যাচ্ছেন সাকিব আল হাসান। যেখানে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছে। আছে ৫ উইকেটের সুযোগও। যেখানে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেওয়ার পথে আবার প্রথম শ্রেণি ক্রিকেটে ৩৫০ উইকেটর মাইলফলকও স্পর্শ করেছেন এই অলরাউন্ডার।
বুধবার টনটনে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’ ম্যাচে সমারসেটের বিপক্ষে ১০৬তম ম্যাচে পূর্ণ হলো সাকিবের সাড়ে তিনশ উইকেট। যেখানে সারের হয়ে প্রথম দিন প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেট নেন তিনি।
গতকাল ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে টানা ২৫ ওভারের স্পেলে ৮৩ রান দিয়ে তিনি ফের নিয়েছেন ৪ উইকেট। সমারসেট ৯ উইকেটে ১৯৪ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করবে।
সাকিব দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বল হাতে পান। দ্বিতীয় বলেই দারুণ এক ডেলিভারিতে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে বোল্ড করে দেন তিনি। পরের ওভারে সারে আরেকটি সাফল্য পায় ক্যারিবিয়ান পেসার কেমার রোচের হাত ধরে।
এরপর সাকিব নিজের পঞ্চম ওভারে এলবিডব্লিউ করে ফেরান টম অ্যাবেলকে। তৃতীয় উইকেটের দেখা পান তিনি নিজের চতুর্দশ ওভারে, এবার এলবিডব্লিউ করেন লুইস গ্রেগরিকে। পরের ওভারেই রিউকে ফিরিয়ে ৩৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।
১৫৩ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে সমারসেট। এরপর সারের মাথাব্যথার কারণ হয়ে ওঠে শেষ উইকেট জুটি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টম ব্যান্টন চোটের কারণে এবার ব্যাটিংয়ে নামেন শেষ ব্যাটসম্যান হিসেবে। ঠিকমতো হাঁটতে না পারায় ‘রানার’ নিয়ে ব্যাটিং করছেন তিনি। দিনের শেষ ৮ ওভারে এই জুটি ভাঙতে পারেনি সারে। সাকিবের পাঁচ উইকেটের অপেক্ষাও তাই বেড়েছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ সাকিবের পাঁচ উইকেট নেওয়ার দুই বছর পেরিয়ে গেছে। ২০২২ সালের মে মাসে মিরপুরে শ্রীলংকার বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ৯৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ১৬ ইনিংসে আর এই স্বাদ পাননি।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ