নবীন নিউজ, ডেস্ক ০২ সেপ্টেম্বার ২০২৪ ১০:৪২ এ.এম
দেড় মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা উৎসব করে আর্জেন্টিনা। এরপর পুনরায় একত্রিত হওয়ার সুযোগ আলবিসেলেস্তাদের। এবারের মিশন ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব।
বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর সকালে চিলি ও ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। এখন প্রশ্ন উঠেছে আর্জেন্টিনা জাতীয় দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে?
এ প্রশ্ন ওঠার কারণও রয়েছে! ইনজুরির কারণে স্কোয়াডে নেই লিওনেল মেসি। কোপা আমেরিকার শিরোপা জয়ের পর অবসরে যান আরেক অভিজ্ঞ ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। সিনিয়র ফুটবলারদের মধ্যে স্কোয়াডে রয়েছেন নিকোলাস ওতামেন্ডি। অধিনায়ক হওয়ার দৌড়ে এ ডিফেন্ডারকে এগিয়ে রাখছেন অনেকে।
তবে আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর দাবি অধিনায়ক হিসেবে নতুন কাউকে বেছে নিতে পারেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। দেশটির গণমাধ্যমের মতে অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল।
রোববার (১ সেপ্টেম্বর) অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে স্পেন থেকে বুয়েন্স আয়ার্সে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সতীর্থ হুলিয়ান আলভারেজ, হুলিয়ানো সিমিওনে ও গোলকিপার হুয়ান মুসো। জাতীয় দলে ডাক না পাওয়া অ্যাঞ্জেল কেরেরাও ছিলেন এ বহরে।
বিমানবন্দরে নেমে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়কত্বের বিষয়ে কথা বলেন ডি পল। তিনি বলেন, ‘তারা (টিম ম্যানেজমেন্ট) আমাকে যে ভূমিকা দেয় আমি তা পালন করি। অনেক বছর হয়ে গেল। আমি নিজেকে এই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে মনে করি। আমরা জানি, আর্মব্যান্ডটি লিও’র (মেসি)। এখন পরিস্থিতির কারণে অন্য কাউকে পরতে হবে এটি।’
অ্যাতলেটিকো মাদ্রিদের ফুটবলারদের পর ইতালি থেকে আর্জেন্টিনায় পা রাখেন কোপা আমেরিকার ফাইনালের গোলদাতা লাউতারো মার্তিনেজ। সোমবার (২ সেপ্টেম্বর) থেকে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করবে আর্জেন্টিনা।
কোপা আমেরিকার ফাইনালে পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পান দলের নিয়মিত অধিনায়ক মেসি। ফলে জায়গা হয়নি জাতীয় দলের স্কোয়াডে। অবসর নিয়েছেন ডি মারিয়া।
বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে জাতীয় দলের সতীর্থ এবং ঘরের মাঠে ভক্তদের কাছ থেকে বিদায় সংবর্ধনা গ্রহণ করবেন তিনি।
দুজনের অনুপস্থিতিতে আর্জেন্টাইন স্কোয়াডে ডাক পেয়েছেন সৌদি আরবের মিলিয়ন ডলারের লোভনীয় প্রস্তাব প্রত্যাখান করা পাওলো দিবালা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৬।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ