মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

দুঃসময়ে সতীর্থদের পাশেই পাচ্ছেন সাকিব

নবীন নিউজ ডেস্ক ২৭ আগষ্ট ২০২৪ ০২:২০ পি.এম

ফাইল ছবি। ফাইল ছবি।

ক্যারিয়ারে অনেক চড়াই-উৎরাই দেখেছেন সাকিব আল হাসান। তবে চাপের মুখে মাঠের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের সমালোচনা বারবারই সরিয়ে রেখেছিলেন সময়ের সেরা এই অলরাউন্ডার। তবে জাতীয় রাজনীতিতে জড়িয়ে সব সমালোচনাকেই যেন ছাড়িয়ে গিয়েছিলেন। কিন্তু সেটাও পরিপূর্ণ উপভোগ করা হয়নি এই অলরাউন্ডারের। 

ছাত্র-জনতার আন্দোলনের পর দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সেইসঙ্গে পতন ঘটেছে তার সরকারের। এরপরেই একের পর এক মামলায় জর্জরিত আওয়ামী লীগের নেতারা। যে তালিকায় আছে সাকিব আল হাসানের নামটাও। গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ২৮ নম্বর আসামি বাংলাদেশ ক্রিকেটের এই তারকা। আর এই দুঃসময়ে নিজের সতীর্থদের ঠিক পাশে পাচ্ছেন সাকিব। 

শুরুটা টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হককে দিয়ে। সবার আগে সাকিব আল হাসানের পক্ষে নিজের ফেসবুক ওয়ালে নিজের মতামত প্রকাশ করেন টেস্ট দলের সাবেক অধিনায়ক। সাকিবকে মিথ্যে এক মামলায় জড়ানো হয়েছে এমন অভিযোগ করে লিখেছেন, ‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।’

লিটন পোস্ট করেছেন ২০১৯ সালের বিশ্বকাপের এক ছবি। যেখানে সেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে রেখেছেন সাকিব আল হাসান। ক্যাপশনের এক অংশে লিখেছেন, ‘সাকিব আল হাসান, ছবিতে ব্যাট টা যেমন উঁচু আছে, মাথাটাও সবসময় উচুতেই থাকবে। ছবির মত আমরা হাততালি দিব আপনাকে উঁচুতে উঠতে দেখে।’ 

বন্ধু সাকিবকে দুঃসময়ে বহুবারই সমর্থন দিয়েছেন মুশফিকুর রহিম। মাঠে দুজনের জুটি বাংলাদেশকে জিতিয়েছে অনেক ম্যাচ। এবারও মুশফিক থাকলেন সাকিবের পাশেই, ‘সাকিবের  মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’ 

দলের বাকি সদস্যদের মতো এগিয়ে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেও। বলছেন এমন মামলা অপ্রত্যাশিত, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’ 

আরেক পেসার শরিফুল ইসলাম সাকিবের সাথে দুটি ছবি শেয়ার করে লিখেছেন, সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে। এ ছাড়া সাব্বির রহমান লিখেছেন, Shakib Al Hasan.  যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়।

এক সময়ের জাতীয় দল সতীর্থ পেসার রুবেল হোসেন এক পোস্টে লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ