নবীন নিউজ ডেস্ক ২০ আগষ্ট ২০২৪ ০৯:২১ এ.এম
সংগৃহীত ছবি
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে। আসন্ন ম্যাচগুলোতে মাঠে দেখা যাবে না দলটির মহাতারকা ও অধিনায়ক লিওনেল মেসিকে।
সোমবার (১৯ আগস্ট) অধিনায়ক মেসিকে ছাড়াই দুটি ম্যাচের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট থেকে মেসি এখনো সেরে না ওঠাতেই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে চিলির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা এর চার দিন পর কলম্বিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে নিজেদের অষ্টম ম্যাচটি।
আর্জেন্টিনার ২৮ সদস্যের এই দলে একদম নতুন মুখ দুজন- ভালেন্তিন কাস্তেয়ানোস ও মাতিয়াস সুলে। ২৫ বছর বয়সী ফরোয়ার্ড কাস্তেয়ানোস খেলেন সিরি আ ক্লাব লাৎসিওতে। মাত্রই আরেক ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেয়া ফরোয়ার্ড সুলের বয়স ২১।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলের ৬ রাউন্ড শেষে আর্জেন্টিনাই শীর্ষে আছে। ৬ ম্যাচে দলটির পয়েন্ট ১৫। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে দুইয়ে। কনমেবল অঞ্চলের ১০টি দল ডাবল লিগ পদ্ধতির বাছাইপর্বে অংশ নিচ্ছে। প্রতিটি দল খেলবে ১৮টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলটিরও সুযোগ থাকবে প্লে-অফ পেরিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনের বিশ্বকাপের টিকিট কাটার।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল।
ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, জিউলিয়ানো সিমোনে, ভালেন্তিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ