নবীন নিউজ ডেস্ক ১৪ আগষ্ট ২০২৪ ১০:৫২ এ.এম
সংগৃহীত ছবি
সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন কোথায় আছেন? দেশের পটপরিবর্তনে বদলে গেছে কিছুই। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এরপর থেকেই আত্মগোপনে নাজমুল হাসান পাপন।
জানা গেছে, তিনি ইংল্যান্ডে! বিসিবির প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন অবশ্য জানালেন, বোর্ড প্রেসিডেন্ট কোথায় আছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি সরকার পতন হওয়ার পর তার সঙ্গে পাপনের আর কোনো যোগাযোগও হয়নি। গতকাল এ বিষয়ে খালেদ মাহমুদ বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়নি এখনো। জানিও না উনি কোথায় আছেন, সেটা বলতে পারব না। যদিও উনি এখনো প্রেসিডেন্ট আছেন, পদত্যাগ করেননি।
আসিফ মাহমুদ এসেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা, উনি সিদ্ধান্ত নেবেন।’ সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করেছেন বিসিবির কয়েকজন বোর্ড পরিচালক। আসিফ জানিয়েছেন, আইনের ভেতরে থেকেই বিসিবির নেতৃস্থানীয় পদে পরিবর্তনের চেষ্টা করা হবে। তিনি বলেছেন, ‘বিসিবি যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আইসিসির অধীনে, তাই আমরা প্রস্তাব করেছি বিসিবির যারা পরিচালক আছেন তারা এই বিষয়ে আইনি পন্থায় থেকে আইসিসির আইনি কাঠামোর ভেতরে থেকে কীভাবে সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না।’ খালেদ মাহমুদ জানালেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন কাউকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সেটার একটা প্রাথমিক আলাপ হয়েছে, আমাদের গঠনতন্ত্র- আইনগত দিকটা কী বলে সেগুলো দেখার পর তাকে (আসিফ) হয়তো জানাতে হবে।’
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ বাংলাদেশ। ৩ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে। খালেদ মাহমুদের আশা, শেষ পর্যন্ত বাংলাদেশেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমি চাই বিশ্বকাপটা যেন বাংলাদেশে হয়। দেশের ভাবমূর্তির একটা ব্যাপার থাকে। বিশ্বকাপটা এই সময়ের মধ্যে আমরা করতে পারলে সেটি সিগনিফিক্যান্ট ব্যাপার হবে। না করতে পারলে সত্যি বলতে গেলে, আনলাকি।’
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ