নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
রোববার (১০ মার্চ) শিরোপাজয়ী দলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরও একটি সাফল্য সৃষ্টি করল।
কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফের এই আসরে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হওয়ায় সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
এর আগে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী ফুটবল দলের দারুণ প্রশংসা করেন। বিশেষ করে ভারতের বিপক্ষে রাউন্ড রবিন পর্বে ৩-১ গোলের জয়ে মন্ত্রী দারুণ মুগ্ধ হয়েছিলেন এবং এই দল যাতে চ্যাম্পিয়ন হতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্টজুড়েই বাংলার কন্যারা দারুণ খেলা উপহার দিয়েছে। এর আগের ম্যাচেই তারা ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দেয়। ফাইনালে শক্তিশালী ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্য দিয়ে আমাদের বাঘিনীরা তাদের সক্ষমতা আবারও প্রমাণ করেছে।
এছাড়াও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের নারী ফুটবলাররা আজ কোটি বাঙালির স্বপ্ন ছুঁয়েছে।
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ