নবীন নিউজ ডেস্ক ৩০ জুলাই ২০২৪ ১০:৪৮ এ.এম
সংগৃহীত ছবি
অলিম্পিকে নারী সাঁতারুদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে ইউরোস্পোর্ট থেকে অপসারিত হলেন ধারাভাষ্যকার বব ব্যালার্ড। অলিম্পিকে অংশ নেওয়া নারী অ্যাথলেটসদের যৌন আবেদনময় ছবি তোলা যাবে না, অলিম্পিক কমিটির (আইওসি) এমন নির্দেশনা জারি করার পরের দিন এই ঘটনা ঘটেছে।
১০০ মিটার ফ্রিস্টাইল রিলে শেষে অস্ট্রেলিয়ান নারী সাঁতারুরা স্থান ত্যাগ করতে একটু বিলম্ব করেন। এ সময় ৬৪ বছর বয়সী ধারাভাষ্যকার বব ব্যালার্ড বলে উঠেন, ‘যাক, তারা তাদের সাঁতারটা শেষ করতে পেরেছে।
জানেন, মেয়েরা কেমন হয়..., তারা এদিক-সেদিক ঘুরঘুর করবে এবং মেকআপ করায় ব্যস্ত থাকবে।’
এ ঘটনার পর ব্যালার্ডের মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার শিকার হন তিনি। তার মন্তব্যের পরপরই সহকর্মী ধারাভাষ্যকার ও পদক জয়ী সাবেক ব্রিটিশ নারী সাঁতারু লিজি সাইমন্ডস এটাকে, ‘ভীষণ আপত্তিকর’বলে আখ্যা দেন।
ব্যালার্ড অবশ্য ক্ষমা চেয়েছেন তার কর্মকান্ডের জন্য।
দুঃখ প্রকাশ করে নিজের অবস্থানও ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘কাউকে ছোট করার ইচ্ছা আমার ছিল না।’
প্যারিস অলিম্পিকে সোমবার অস্ট্রেলিয়ার নারীরা সাঁতারের যৌথ ইভেন্টে স্বর্ণ জিতেছেন। চার সাঁতারুর ১০০ মিটারের ফ্রি-স্টাইল রিলে স্বর্ণ পদক জেতেন মলি ও’ক্লাঘান, ইমা ম্যাককনি, মেঘ হ্যারিস ও শায়না জ্যাক।
ঘটনার সময় ব্যালার্ড ইউরোস্পোর্টয়ের একজন ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৮০ সাল থেকে অলিম্পিকে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তিনি। এক সময় তিনি বিবিসিতেও কাজ করেছেন।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ