নবীন নিউজ, ডেস্ক ১৭ জুলাই ২০২৪ ০৯:০১ এ.এম
বর্ণবিদ্বেষে অভিযুক্ত লিওনেল মেসিরা। কোপা আমেরিকা জয়ের পর উদযাপন করতে গিয়েই মাত্রা ছাড়ালেন আর্জেন্টিনার ফুটবলারেরা। ফ্রান্সের বিপক্ষে দুবছর আগের বিশ্বকাপ জেতার কথাও উঠে এসেছে আর্জেন্টিনার কোপা আমেরিকার উদযাপনে। সেখানেই বর্ণবাদী আচরণ করে বসেন আলবিসেলেস্তে ফুটবলাররা। বিশ্বজয়ীদের এমন ‘কীর্তি’ ধরা পড়েছে এনজো ফার্নান্দেজের করা ভিডিওতে।
২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা এবং ফ্রান্সের সমর্থকদের মধ্যে রেষারেষি, বাগ্যুদ্ধ পৌঁছেছিল চরম পর্যায়। সে সময় দু’দেশের সমর্থকদের একাশের বিরুদ্ধে উঠেছিল বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ। দুই বছর পরেও সেটা ভালোভাবেই মনে রাখছে আর্জেন্টিনা। কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েও ফ্রান্সকে নিয়ে খোঁচা দিতে ভুল করেনি আর্জেন্টিনার ফুটবলাররা।
সোশ্যাল মিডিয়াতে এনজো ফার্নান্দেজের করা ভিডিওতে দেখা যায়, ফ্রান্স দলে থাকা আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে মজা করছেন তারা। ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতার পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী গান বানিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা।
ফার্নান্দেজের ভিডিওতে এবার সেই গানটিই গাইতে শোনা গেছে। এরইমাঝে কোনো এক সতীর্থ এনজোকে ভিডিও বন্ধ করতে বললে, তিনি তা বন্ধ করে দেন। বার্তা সংস্থা এএফপির সূত্রমতে, এই বিষয়টি নিয়ে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এবং ফিফাকে চিঠি দেবে ফ্রান্স ফুটবলের সর্বোচ্চ সংস্থা এফএফএফ।
গত বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের একাংশ ফরাসিদের যে ভাবে বিদ্রুপ করতেন, তেমনই শব্দ শোনা গিয়েছে। যার অর্থ, ফ্রান্সের জাতীয় দলের সব ফুটবলারই আসলে অ্যাঙ্গোলার। তাদের বাবা-মায়েরা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছেন। কেউ ফরাসি নন।
শিরোপার লড়াইয়ে রোববার কলম্বিয়াকে হারানোর পর টিম বাসে বসে ইনস্টাগ্রামে লাইভ করছিলেন ফার্নান্দেজ। এসময় আর্জেন্টাইন খেলোয়াড়দের বর্ণবাদী গানটির প্রথম দুই লাইন গাইতে শোনা যায়। গানটির কথাগুলো এমন, ‘পাসপোর্টে তাদের ফ্রেঞ্চ জাতীয়তা, শোনা, কথাটি ছড়িয়ে দাও, তারা ফ্রান্সে খেলে, কিন্তু তারা সবাই…।’ এটুকু গাওয়ার পর কেউ একজন ভিডিও বন্ধ করতে বলেন ফার্নান্দেজকে। সঙ্গে সঙ্গে লাইভ বন্ধ করে দেয়া হয়।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ