মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

একই মঞ্চে ওসি, আওয়ামী লীগ ও বিএনপি নেতারা

নবীন নিউজ, ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৫ পি.এম

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ফুটবল প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেছে ওসি, আওয়ামী লীগ নেতা ও বিএনপি নেতা কর্মীদের। এ নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। মঞ্চে বসে থাকতে দেখা গেছে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাব্বুল হোসেনকে। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়,সোমবার বিকেলে উপজেলার জে.কে পোল্লাডাঙ্গা ক্যাম্প সংলগ্ন মাঠে পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদের আয়োজনে ‘স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলার সভাপতি হিসেবে খেলার উদ্বোধন করেন ভোলাহাট থানার ওসি মো. শাহিনুর রহমান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দলদলী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক (চুটু) ও জে.কে পোল্লাডাঙ্গা সীমান্ত ফাঁড়ি কম্পানি কমান্ডার মো. আবু হানিফ।

অনুষ্ঠানে যুবদল নেতা সামিরুল ইসলাম গাজীর সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান (মাস্টার), সাংগঠনিক সম্পাদক মো. রাব্বুল হোসেন, দলদলী আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সামিরুল ইসলাম গাজী বলেন, খেলা মানে আনন্দ। দলমত নির্বিশেষে এ টুর্নানেটিকে শেষ করারা জন্য অনুরোধ করছি। এখন কোনো দলীয় সরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার, তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আপনারা সার্বিক সহযোগিতা করে এ টুর্নামেন্টকে উঠানোর জন্য সুযোগ দিবেন।

উদ্বোধনী খেলার সভাপতির বক্তব্যে ওসি মো. শাহিনুর রহমান বলেন, বর্তমানে যুব সমাজ মাদকের ন্যায় মোবাইলে আসক্ত হয়ে গেছে। তারা মোবাইলে গেমস খেলে। আমরা এমন খেলা খেলবো যে খেলা শরীরের ঘাম ঝড়বে।

উদ্বোধনী খেলার ফটো-ভিডিও সোশ্যাল মিডিয়াতে গেলে নেটিজেনদের ভিবিন্ন মন্তব্য করতে দেখা যায়। মো. মেহেদী হাসান বাইজিদ নামে একজন ভিডিও পোস্ট করলে মন্তব্যে মো. মুনসুর আলী লেখেন, ধন্যবাদ কাকু তোমাদেরকে টুর্নামেন্টের কমিটিকে বিএনপি ও আওয়ামী লীগ মিলে খেলাটাকে পরিচালনা করছো।

রিপ্লে মন্তব্যে সামিরুল ইসলাম গাজী বলেন, আমাদের পোল্লাডাংগাতে কোনো দিন দলীও ভাবে খেলা ছাড়া হয় না বুঝতে পারলেন ভাই।

শাহাজামাল খান মন্তব্য করেছেন, ভোলাহাটেও তাহলে আওয়ামী পুনর্বাসন হলো। কাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবো সেটাই চিন্তায় পড়ে গেলাম। উনাদের না পুনর্বাসন কারীদের! তবে অনেককে শুভকামনা জানিয়ে মন্তব্য করতে দেখা গেছে। মো. মিনহাজ মন্তব্য করেন, দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে থাকায় সবার জন্য ভালো এগিয়ে যাও পোলাডাঙ্গা।

এদিকে বক্তব্য জানতে ভোলাহাট থানার ওসি মো. শাহিনুর রহমানের মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা