নবীন নিউজ, ডেস্ক ১৫ জুলাই ২০২৪ ০৫:১৪ পি.এম
বহুদূরে, তবুও দূরে নয়! ভৌগলিকভাবে দুই ভিন্ন মহাদেশে হলেও বাংলাদেশ আর্জেন্টিনাকে এক করেছে ফুটবল। লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজের সাফল্যে আর্জেন্টাইনদের মতে উল্লাসে মাঠে বাংলাদেশের ভক্তরাও।
কাতার বিশ্বকাপে ব্যাপাক ভাবে তা ছড়িয়ে পড়ে। এমনকি কাতার বিশ্বকাপ ফাইনাল কাভার করে বাংলাদেশের এসেছিলেন আর্জেন্টিনার সাংবাদিকরাও।
সোমবার (১৫ জুলাই) সকালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা উৎসব করে আর্জেন্টিনা।
আর্জেন্টাইনদের মতো উৎসব মেতে ওঠে বাংলাদেশের মেসি-ডি মারিয়াদের ভক্তরাও। আর এই উৎসব বেশ ব্যাপকভাবে প্রচার করছে আর্জেন্টাইন গণমাধম্য গুলো।
আর্জেন্টিনার বহুল প্রচলিত গণমাধ্যম ক্লারিন তাদের প্রতিবেদনের শিরোপা নাম করেছেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের শিরোপা জয়ে সেই দূরবর্তী বাংলাদেশে চলছে উৎসব।’
প্রতিবেদনের শুরুতে বলা হয় বাংলাদেশ আর্জেন্টিনা থেকে অনেক দূরে একটি দেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সকালটি শুরু হয় আর্জেন্টিনার রেকর্ড শিরোপা জয়ের উল্লাস দিয়ে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, মেসিদের কোপা জয়ের পর দেশে আর্জেন্টাইন ভক্তদের উদযাপনের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখায় মেসি-ডি মারিয়াদের সঙ্গে তারাও শিরোপা উৎসব করেছেন।
প্রতিবেদনটিতে দাবি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ড্যাফডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের। লাউতারো মার্তিনেজের গোলের পর উল্লাসে মেতে উঠার ফুটেজ রয়েছে ভিডিওটিতে।
একটি বিশাল পর্দা টানিয়ে দেখা আর্জেন্টিনার ফাইনাল। সে সময় তাদের মধ্যে অনেকেই গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি ও হাতে পতাকা। গোলের পর মেসি ভক্তরা উন্মাদনা মেতে উঠেন। এবং একে অপরের সঙ্গে আলিঙ্গন করতে থাকেন, বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
প্রতিবেদনটি শেষ দিকে বলা হয় দূরবর্তী দেশ হয়েও আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি তাদের নিখুঁত ভালবাসা নতুন নয়। এই ভালোবাসা, এই অনুভূতি তৈরি হয়েছে ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে মেক্সিকো বিশ্বকাপ জয়ের পর।
২০২২ সালে কাতার বিশ্বকাপে তা আরও গভীর হয়। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথাও জানতে পারেন আর্জেন্টাইনরাও। এতে বহু বছর ধরে জমে থাকা দ্বিপাক্ষিক সম্পর্কের নবজাগরণকে অনুপ্রাণিত করে।
একেবারে শেষ দিকে এমিলিয়ানো মার্তিনেজের বাংলাদেশ সফরের কথাও তুলে ধরা হয়। বলা হয় ২০২৩ সালের জুলাইয়ে আমস্টারডাম থেকে বেশ কয়েকটি প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সফরে যান দিবু।
সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে প্রায় ২০০ ভক্তের সঙ্গে আলাপও করেন আর্জেন্টাইন গোলকিপার।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ