মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

হঠাৎ আইসিসির ২ কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে বিশ্বকাপের পিচ?

নবীন নিউজ, ডেস্ক ১৩ জুলাই ২০২৪ ১২:২৪ পি.এম

সংগৃহীত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই শীর্ষ কর্মকর্তা আচমকা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যারা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে জড়িত ছিলেন। গতকাল (শুক্রবার) অনেকটা আচমকা আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি এবং মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার ক্লেইরি ফারলং এই ঘোষণা দেন। এর আগে বিশ্বকাপের শুরুর দিকে লো স্কোরিং পিচ নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। দুই কর্মকর্তার পদত্যাগে বিষয়টির প্রভাব রয়েছে কি না, সেই প্রশ্ন উঠেছে! 

টেটলি-ক্লেইরি এমন সময়ই এই ঘোষণা দিলেন, যখন আর সপ্তাহখানেক পরই শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসির বার্ষিক সভায় বসতে যাচ্ছে। ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, তাদের হঠাৎ এই সিদ্ধান্তে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো বিষয় জড়িয়ে থাকতে পারে। যদিও আইসিসির অভ্যন্তরীণ সূত্র বলছে, তাদের পদত্যাগের বিষয়টি কয়েক মাস আগেই জানানো হয়েছিল।

এবারের বিশ্বকাপের অধিকাংশ দলই মার্কিন যুক্তরাষ্ট্রের পিচে খাবি খেয়েছে। ম্যাচ চলাকালে পিচের অস্বাভাবিক আচরণে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে তাদের। যে ধরনের ড্রপ ইন পিচ সেখানে ব্যবহার করা হয়েছিল তাতে বোলারদের জন্য কাজটা অনেক সুবিধা হয়েছিল। বিপরীতে ব্যাটারদের তৈরি হয়েছিল জীবন্ত নরক! কখনও খাড়া বাউন্স কিংবা অস্বাভাবিক নিচু হয়ে বল চলে যাওয়া। এমন অসমান ডেলিভারির জন্য বারবারই বিপাকে পড়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিসহ বিশ্বের প্রথম সারির ক্রিকেটাররা।

সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পিচ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হতেই আসরে নামতে হয় খোদ আইসিসিকেই। তারা জানিয়েছিল, পিচ যত দ্রুত আরও পরিণত করে খেলার উপযোগী করা যায়, সেই চেষ্টা চলছে। ভারত-পাকিস্তান ম্যাচে মাত্র ১১৯ রান করেও তা ডিফেন্ড করা গিয়েছিল, এই আবহেই ব্যাপক সমালোচিত হয় আইসিসিও। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসার ঘটাতে গিয়ে যে আদতে ক্রিকেটকেই হাস্যকর করে ফেলেছিল তারা। এভাবে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ও ভারত-যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি ম্যাচেই একই পরিস্থিতি তৈরি হয়েছিল।

ধারণা করা হচ্ছে, আইসিসির বার্ষিক সভায় বেশ কয়েকটি বোর্ড পিচ ইস্যুতে মুখ খোলার আগেই দুজন সরে দাঁড়ালেন।  নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট মাঠের রিভিউয়ের পর বেশ চাপেই ছিলেন আইসিসির দুই শীর্ষ কর্মকর্তা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের লডারহিল, ক্যারিবীয় দ্বীপের সেন্ট ভিনসেন্ট-সহ আরও কয়েকটি ভেন্যুর পিচেও অল্প রানের ম্যাচ দেখা গিয়েছিল। যা নিয়ে বার্ষিক সভায় বেশ উত্তেজনা ছড়াতে পারে।

তবে আইসিসি সূত্রে খবর, তারা আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। যদিও আগামী সপ্তাহে বসতে চলা বার্ষিক সম্মেলনে উপস্থিত থাকবেন তারা। পাশাপাশি আগামী কয়েকটা মাস নিজেদের দায়িত্ব সামলাবেন সরে দাঁড়ানোর পরেও। যাতে নতুন কেউ এই পদে আসলেও বিষয়টি বুঝতে এবং দৈনন্দিন কাজ ব্যাহত না হয়। আগামী ১৯-২২ জুলাই কলম্বোয় আইসিসির বার্ষিক সভা হওয়ার কথা রয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ