নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ১০ নভেম্বার ২০২৫ ০১:০৫ পি.এম
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান সংস্থাগুলো একযোগে ৩ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। পরিবহন দফতরের এক শীর্ষ কর্মকর্তার সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান সরকার অচলাবস্থার (শাটডাউন) কারণে দেশটির আকাশপথে ভ্রমণ ‘প্রায় থমকে যেতে পারে’। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
রোববার ( ৯ নভেম্বর) এসব ফ্লাইট বাতিল করা হয়। এরইমধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা চলমান অচলাবস্থা নিয়ে অস্থায়ী এক চুক্তিতে পৌঁছান। অর্থ বরাদ্দ বিল নিয়ে টানাপোড়েনের ফলে ৪০ দিন ধরে স্থবির হয়ে আছে সরকারি কার্যক্রম।
এর আগে, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্মবিরতির ঘটনায় বিমান চলাচল নিয়ন্ত্রণে আংশিক সীমাবদ্ধতা আরোপ করে। প্রায় ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার—যাদেরকে সরকারি নিয়মে ‘অপরিহার্য কর্মী’ হিসেবে ধরা হয়—১ অক্টোবর থেকে বেতন ছাড়া কাজ করে আসছেন।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যার–এর তথ্য অনুযায়ী, রোববার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৩০৪টি ফ্লাইট বাতিল হয় এবং আরও ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়। এর আগে, শনিবার (৮ নভেম্বর) বাতিল হয়েছিল প্রায় ১ হাজার ৫০০টি ফ্লাইট। আর শুক্রবার (৭ নভেম্বর) বাতিল হয়েছিল আরও প্রায় ১ হাজার ফ্লাইট।
রোববার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সতর্ক করে বলেন, থ্যাংকসগিভিং (২৭ নভেম্বর) ছুটির সময় আসার আগে বিমান ভ্রমণ ‘প্রায় বন্ধ হয়ে যেতে পারে’।
তিনি বলেন, 'মানুষ তখন পরিবারের সঙ্গে দেখা করতে ভ্রমণে বের হবে, কিন্তু ফ্লাইটের সংখ্যা এত কমে যাবে যে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এটি ভালো হওয়ার সম্ভাবনা নেই—বরং আরও খারাপ হবে, যতক্ষণ না পর্যন্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তাদের পাওনা বেতন পান।'
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ