নবীন নিউজ ডেস্ক ১০ জুলাই ২০২৪ ১১:১৩ এ.এম
সংগৃহীত ছবি
মেজর লিগ ক্রিকেটে (এমএলএস) প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে কার্যকরী ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তৃতীয় ম্যাচে দুই বিভাগেই মলিন পারফরম্যান্স উপহার দিলেন সাকিব। প্রথম ম্যাচে জয়ের পর দুই ম্যাচে টানা হারের মুখ দেখলো লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সও। সেটেল অকার্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে হেরেছে তারা।
দিনটা ভালো যায়নি সাকিবের। ব্যাটে-বলে মলিন ছিলেন এই তারকা। তাও জেসন রয়-ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিংয়ে ১৬৮ রানের পুঁজি দাঁড় করিয়েছিল লস অ্যাঞ্জেলস। তবে রিকেলটনের সেঞ্চুরি ও কুইন্টন ডি ককের ফিফটিতে ভর করে সাকিবদের দলকে স্রেফ উড়িয়ে দিয়েছে সেটেল অর্কাস।
বুধবার (১০ জুলাই) ডালাসে টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো শুরুর ইঙ্গিত দিলেও অল্পতেই থামেন অধিনায়ক সুনীল নারাইন। উন্মুক্ত চাঁদও ২১ বলে ১৮ রান করে বিদায় নেন। এরপর সাকিব নেমে মাত্র ৭ বলে সমান ৭ রান করে সাজঘরে ফিরে যান। তার ইনিংসে ছিল ১টি চারের মার। হারমীত সিং এর ফুলটস বলে ইমাদ ওয়াসিমকে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব।
এরপর জেসন রয়ের সঙ্গে জুটি বাঁধেন মিলার। দুজনের ব্যাটে এগিয়ে যায় লস অ্যাঞ্জেলস। ফিফটি তুলে নেন রয়। আউট হওয়ার আগে ৫২ বলে পাঁচটি ও চার ছক্কায় ৬৯ রান করেন তিনি। মিলার ২২ বলে পাঁচটি চার ও দুই ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন। শেষদিকে রাসেলের ক্যামিওতে লস অ্যাঞ্জেলসের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬৮ রান।
জবাব দিতে নেমে শুরুতে ওপেনার নওমান আনোয়ারকে হারায় সেটেল অর্কাস। এরপরই জুটি গড়েন আরেক ওপেনার রায়ান রিকেলটন ও কুইন্টন ডি কক। এই জুটি আর বিচ্ছিন্ন করতে পারেনি সাকিবের দল।তাতে হার নিশ্চিত হয়ে যায় লস অ্যাঞ্জেলসের। সেঞ্চুরি করা রিকেলটন অপরাজিত ছিলেন ৬৬ বলে ১০৩ রানে, ডি কক অপরাজিত ছিলেন ৪৬ বলে ৫১ রানে।
বোলিংয়েও এদিন ব্যর্থ ছিলেন সাকিব। ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে প্রথম ওভারে দেন আট রান। এরপর ১১তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওই ওভারে তাকে দুইটি ছক্কা হাঁকান রায়ান রিকেলটন। খরচ করেন ১৫ রান৷ দুই ওভারে ২৩ রান দেওয়া সাকিব এরপর আর বোলিং করেননি।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ