নবীন নিউজ, ডেস্ক ০৩ মার্চ ২০২৫ ০১:২২ পি.এম
গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিদায় নেয় স্বৈরাচারী সরকার। গণঅভ্যুত্থানের পরপরই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া গেলে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক জনমত পাওয়াটা এখনকার চেয়ে কিছুটা সহজ হত— এমনটাই মনে করেন বিশ্লেষকরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে। সেই মঞ্চে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে একাধিকবার উঠে আসে ‘সেকেন্ড রিপাবলিক’ বা ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠার বিষয়ে দলের আগ্রহের বিষয়টি।
জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র সেকেন্ড রিপাবলিক তত্ত্ব প্রতিষ্ঠা বেশ কঠিন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টে দেয়ার বার্তা দেয় এই সেকেন্ড রিপাবলিক। যার বিষয়ে সাধারণ জনতার বেশিরভাগেরই তেমন ধারণা নেই। তবে সংবিধান পরিবর্তনের কথা উঠে আসে অনেকের কথায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রের জন্ম হয়েছিল সেটি হলো প্রথম রিপাবলিক। এরপর ২৪’র আন্দোলনের প্রেক্ষাপটে নতুন একটা আবহ এসেছে এবং দ্বিতীয় রিপাবলিক গঠন করার প্রয়োজন দেখা দিয়েছে। দেশের মালিকানা আগেও জনগণের ছিল, এখনও আছে। তবে সেটি একটি দীর্ঘসময় পর হারিয়ে যায় বা প্রশ্নের মুখে পড়ে যে, আসলেই দেশ জনগণের কি না। জনগণ যাতে রাষ্ট্রকে আবার নতুন করে ফিরে পায়, সেজন্য রাষ্ট্রকে নতুন করে তৈরি করার প্রয়োজন দেখা দিয়েছে।
আগের শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন শাসন কিংবা রাষ্ট্র পরিচালন ব্যবস্থা গড়ে তুলতে বিএনপিসহ সব দলের ঐক্য প্রয়োজন। সে লক্ষ্যে কতটা এগুতে পারবে নাহিদ ইসলামের নতুন দল?— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা অনেক কঠিন কাজ। কারণ পুরনো ধারণা ও রাজনৈতিক রীতিনীতিকে দ্রুত পরিবর্তন করে ফেলা যায় না। এজন্য সময় লাগে। তবে ‘দ্বিতীয় রিপাবলিক’ ইস্যুতে তিনি বলেন, একেবারে নতুন রূপে শুরু করতে যাওয়ার যে প্রয়াস, সেটির জন্য উপযুক্ত সময় ছিল বিপ্লবের ঠিক পরবর্তী সময়েই এই ধারণা সামনে নিয়ে আসা। সেইসময় বিপ্লবের সেই জীবিত রেশকে ব্যবহার করে পুরাতন ধারণাকে বিদায় করা অধিকতর সহজ হত, যেটা তারা করতে পারেনি।
নতুন প্রজন্মের নাগরিকদেরও দেশের এই পট পরিবর্তনে মন্তব্য দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে তাদের আড্ডায় ইদানীং রাজনৈতিক আলাপ শুনতে পাওয়া যায়। বিগত দীর্ঘ একটি সময় তাদের আলোচনায় রাজনীতি, দেশ কিংবা পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে শোনা যেত না। এতে পরিবর্তন এসেছে। তারা মতামত দিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মতে, সত্যিকারের গণতন্ত্র ফেরানোর পাশাপাশি অন্য কোন দল যাতে ফ্যাসিবাদি হয়ে উঠতে না পারে, এজন্য একটি নতুন সংবিধানের আলোকে দেশ পুনর্গঠন করার প্রয়োজন রয়েছে।
আরেক শিক্ষার্থী বলেন, যদি নতুন করে সংবিধান লেখা সম্ভব হয়, তাহলে সেটি দেশের জন্যই উপকারী হবে। তবে সেকেন্ড রিপাবলিক গঠনে শুধু প্রস্তাবকারী দলই নয়, দেশের সব রাজনৈতিক দলের সহযোগিতা একান্ত দরকার।
সেকেন্ড রিপাবলিক ধারণাটি মূূলত তৈরি হয়েছে ফরাসি বিপ্লব থেকে। এর মাধ্যমে বোঝানো হয় যে, কোনো দেশে আগের শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুন শাসনকাঠামো বা ব্যবস্থাপনা স্থাপন করা। বিপ্লব বা অভ্যুত্থানসহ নানাভাবে এরকম পরিবর্তন আসতে পারে।
ফরাসি বিপ্লবের কথা আমরা অনেক শুনেছি, সেখানে বর্তমানে পঞ্চম রিপাবলিক চলছে। এর বাইরেও পৃথিবীতে অনেকগুলো দেশের ভৌগলিক অবস্থান বা আয়তনে খুব বেশি পরিবর্তন না ঘটলেও সেখানকার শাসনব্যবস্থার পরিবর্তন ঘটার নজির দেখা গেছে। ফ্রান্সের পাশাপাশি আফগানিস্তান এমনকি ১৯৪৭ সালের পর ৩ বছর ভারত ও ৯ বছর পাকিস্তান নিজেরা রিপাবলিক হবার আগে একটি ডোমিনিয়ন স্টেট হিসেবে ছিল। আফগানিস্তান একাধিকবার রাষ্ট্রীয় নাম পরিবর্তনের পাশাপাশি এর শাসন ব্যবস্থায় পরিবর্তন এনেছে।
এবার সেই রেশ বাংলাদেশি ধারায় প্রতিফলিত করার প্রস্তাবনা এনেছে এনসিপি। যদি তাদের দলীয় বিষয় দেশের মানুষের পছন্দ হয়, তাহলে সেটি দলীয় আকাঙ্ক্ষা থেকে এক পর্যায়ে জাতির আকাঙ্ক্ষায় পরিণত হতেও পারে।
নবীন নিউজ/ জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’