নবীন নিউজ ডেস্ক ০২ মার্চ ২০২৫ ০৯:০১ এ.এম
সংগৃহীত ছবি
লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘের্ষর ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে।
অবশ্য বাস দুটির চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অন্যজন ইনটেনসিভ কেয়ারে রয়েছেন। শনিবার (১ মার্চ) রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, বলিভিয়ায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন মারা গেছেন এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর উয়ুনি থেকে প্রায় ৫ কিলোমিটার (৩ মাইল) দূরে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ কমান্ডার উইলসন ফ্লোরেস বলেছেন, একজন চালক নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং অন্যজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
বলিভিয়ার মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত কোচের বডি কার্যত ছিঁড়ে গেছে এবং বিভিন্ন লাগেজ রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাস দুটি বলিভিয়ার পোটোসি বিভাগের উয়ুনি এবং কোলচানির মধ্যে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনাকবলিত বাস দুটির মধ্যে একটি বাস পশ্চিমাঞ্চলীয় শহর ওরুরোতে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ১০টায় মধ্যে যানবাহনগুলো উদ্ধার করা হয় এবং আহতদের ওরুরো ও পোটোসি উভয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যারা মারা গেছে তাদের পরিচয় এখনও জানা যায়নি এবং আহতদের অবস্থা ঠিক কী সেটিও এখনও নির্ধারণ করা হয়নি। স্থানীয় মিডিয়া অনুসারে, সিডিআর ফ্লোরেস বলেছেন, চালকদের অ্যালকোহল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে পুলিশ।
বলিভিয়ায় প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ বিষয়। গত ফেব্রুয়ারি মাসে পোটোসি এবং ওরুরো শহরের মধ্যে একটি বাস প্রায় ৮০০ মিটার (২৬২৫ ফুট) খাদে পড়ে গেলে ৩০ জনেরও বেশি লোক নিহত হয়।
তার আগে গত জানুয়ারিতে পোটোসির কাছেও একই অঞ্চলে আরেকটি বাস রাস্তা থেকে পড়ে গেলে ১৯ জন নিহত হয়। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১২ মিলিয়ন বাসিন্দার এই দেশটিতে প্রতি বছর গড়ে ১৪০০ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ