নবীন নিউজ ডেস্ক ২৫ জুন ২০২৪ ১১:২৯ এ.এম
সংগৃহীত ছবি
সমীকরণ ছিল সহজ। ১২.১ ওভারে করতে হবে ১১৬ রান। তাহলেই মিলবে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট। তাও না পারলে ২০ ওভারে রানগুলো করলেই পাওয়া যাবে জয়ের স্বাদ। অথচ এমন ম্যাচই কি না হেরেছে বাংলাদেশ!
আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের করা ১১৫ রানের জবাবে ১০৫ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ডি/এল মেথডে ৮ রানের হারে সুপার এইটে জয় ছাড়াই আসর শেষ করেছে টাইগাররা।
বাংলাদেশের এমন হারের পর ফুঁসে উঠেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট ও কমেন্টবক্সে ক্ষোভ ঝাড়ছেন তারা। এরই মধ্যে নানারকম দাবী দাওয়া উঠে এসেছে তাদের মন্তব্যে।
অধিকাংশ সমর্থকই আফগানদের কাছে এই হার মেনে নিতে পারছেন না। তাদের দাবি, বাংলাদেশ দল এয়ারপোর্টে যেদিন ফিরবে তাদেরকে জুতার মালা দিয়ে বরণ করা হোক। কেউ কেউ চেয়েছেন ক্রিকেটারদের বেতন যেন অর্ধেক করা হয়।
এখানেই শেষ নয়। বাংলাদেশের ক্রিকেটারদের নানা সুবিধা বন্ধেরও দাবি করেন অনেকে। এদিকে নানারকম পোস্টে হতাশা তুলে ধরেছেন সমর্থকরা। যেমন চাকুরিজীবী নুরুল করিম লিখেছেন, ‘‘ওরা দেশের জন্য খেলে...’’ এটাও একটা স্ক্যাম।
এদিকে রিয়াদের ইনিংসেই বাংলাদেশ সেমির দৌড় থেকে ছিটকে যায়। তাকে নিয়ে রেজওয়ান সাদিদ লিখেছেন, আপনার কাছে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার হাইলাইট কী হয়ে থাকবে জানি না, তবে আমার জন্য আজকের এই ইনিংসটাই।
তিনি আরো লেখেন, সারা জীবনের মতোই একটা ভ্যালুলেস ইনিংস খেলে গেলেন, জাতীয় জীবনে যেসব ইনিংস কোনো অর্জন বয়ে আনে না। কিন্তু তবুও মাহমুদউল্লাহকে নিয়ে অনেকে গদগদ হবে, কারণ, তাঁর ওপরে যারা খেলে, ওরা আদতে ক্রিকেটারই না।
মোট কথা, আজকের হারের পর নেটিজেনরা সমালোচনার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন ক্রিকেটারদের। তবে বিসিবি কোনোকিছু আমলে নেয় কিনা সেটাই এখন দেখার।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ