নবীন নিউজ, ডেস্ক ১৮ মে ২০২৪ ০১:২০ পি.এম
রক্তের অন্যতম উপাদান হিমোগ্লোবিন। রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর অনেকেই জানতে পারেন হিমোগ্লোবিনের ঘাটতিতে ভুগছেন তিনি। শরীরে রক্ত কমে গেলে এর মাত্রা কমে যায়। এ সমস্যায় কমবেশি সবাই ভুগে থাকেন। তবে ক্রমশ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।
হিমোগ্লোবিন কী?
রক্তের মাধ্যমে পুরো দেহে অক্সিজেন ও বিভিন্ন পুষ্টি উপাদান পরিবাহিত হয়ে থাকে। রক্তের তিনটি কণিকার মধ্যে লোহিত কণিকায় থাকে বিশেষ ধরনের আয়রন, যাকে বলা হয় হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো ধমনী থেকে দেহের সব স্থানে অক্সিজেন সরবরাহ করা।
অনেক সময় এটি কমে গেলে আমরা বুঝতে পারি না। কিছু প্রাকৃতিক খাবার রয়েছে যা খাওয়ার মাধ্যমে হিমোগ্লোবিন বাড়ানো যায়। চলুন জেনে নিই—
১.আয়রনের অভাব দেখা দিলে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। রক্তশূন্যতা থাকলে আয়রন সমৃদ্ধ খাবার খান। যেমন- পালং শাক, মুসুর ডাল, মটরশুঁটি, চর্বিহীন মাংস, হাঁস-মুরগি, মাছ। এছাড়া সাইট্রাস ফল, ক্যাপসিকাম এবং টমেটোতেও রয়েছে অনেক উপকারিতা।
২.ফোলাট (ভিটামিন বি ৯) এবং ভিটামিন বি ১২ লোহিত রক্তকণিকা তৈরি করে। যে কারণে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। ফোলাট সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। যেমন- শাক, অ্যাভোকাডো । ভিটামিন বি ১২-এর উৎস যেমন- ডিম, দুগ্ধজাত পণ্য, মাছ।
৩.বেদানার রসে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রক্তের অভাব পূরণ করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত বেদানার রস পান করলে তা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। যে কারণে রক্ত চলাচল ভালো হয়। প্রাকৃতিক উপায়ে শরীরে রক্তের ঘাটতি মেটাতে বেদানার রস পান করুন।
৪.বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন, ফোলাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা হিমোগ্লোবিনের ঘাটতি মেটাতে কাজে লাগে। বিটরুটের রস পান করা বা সালাদ, স্যুপ বা স্মুদিতে বিটরুট যোগ করা আয়রনের ঘাটতি পূরণ করে। লোহিত রক্ত কণিকাও তৈরি হয়। এছাড়া শরীরে নাইট্রেটের ঘাটতি পূরণ করে বিটরুট। অক্সিজেনের প্রবাহ উন্নত করতে পারে। যা হিমোগ্লোবিনের সংখ্যা বাড়াতে সাহায্য করে।
৫.প্রচুর পানি পান করুন এবং এমন ফল খান যা শরীরকে হাইড্রেটেড রাখে। যেমন- শসা, তরমুজ এবং কমলা লেবু খাওয়া যেতে পারে। এছাড়াও ক্যাফেইন এবং মদ পান করা এড়িয়ে চলুন, কারণ এতে ডিহাইড্রেশন হতে পারে।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা