নবীন নিউজ ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ১২:০৮ পি.এম
ছবি- সংগৃহীত।
বাড্ডার আফতাবনগরে স্বামীর ছুরিকাঘাতে সুবর্ণা আক্তার মিম (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা শরীয়তপুর জেলার নওডোবা থানার হাজী অসিম উদ্দিন মাতবরকান্দি গ্রামের সোহরাব খানের মেয়ে। আফতাবনগর তিন নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
নিহতের বোন তাহমিনা আক্তার জানান, দুই বছর আগে মিমের সঙ্গে বিয়ে হয় ব্যবসায়ী শেখ সোহেলের। তাদের দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। তাদের সংসারে সাত মাসের একটি পুত্রসন্তান রয়েছে।
তাহমিনা আরো জানান, সোহেল প্রথম স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় থাকেন।
মিমের সঙ্গে পরিচয় হওয়ার পর সে জানায়, তার আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে মিমের সঙ্গে বিয়ে হয় তার। তবে বিয়ের পর জানা যায়, আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়নি। বিয়ের পরেও মিম আফতাবনগরে আমাদের কাছেই থাকত।
তার স্বামী সোহেল আমাদের বাসায় যাতায়াত করত। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে মিমকে নিয়ে যাবে বলে জানিয়েছিল সোহেল। এসব বিষয় নিয়ে মাঝেমধ্যে তাদের ঝগড়া-বিবাদ হতো। এসব কারণে গত রাতে (১৮ ডিসেম্বর) সোহেল বনানীর একটি ক্লাবে যাওয়ার কথা বলে মিমকে নিয়ে বের হয়। ভোরে মোবাইলের মাধ্যমে জানতে পারি, মিম আফতাবনগর নাগরিক হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
পরে সেখানে গিয়ে মিমকে রক্তাক্ত অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে যাই। তিনি বলেন, মিমের স্বামীই তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে গেছে।
বাড্ডা আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মাজহারুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে আফতাবনগর বি ব্লক থেকে মিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় নাগরিক হাসপাতালে নিয়ে যায় সিকিউরিটি গার্ডরা। খবর পেয়ে স্বজনরা সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা