বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

‘তোমার রক্ত পান করব’ বলে মাকে বর্বর নির্যাতন মেয়ের

নবীন নিউজ ডেস্ক ০২ মার্চ ২০২৫ ০৯:১৬ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যের হিসারের। সেখানে নিজের মাকে কামড়ে, চুল টেনে, চড়-থাপ্পড় ও মারধর করছেন মেয়ে- এমন হৃদয়বিদারক একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, তিনি মায়ের রক্ত পান করবেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর, ওই নারীর ভাই পুলিশের কাছে অভিযোগ করেন, তার বোন তাদের মাকে বন্দি করে রেখেছেন এবং সম্পত্তি নিজের নামে নেওয়ার জন্য মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছেন। পুলিশের পক্ষ থেকে ওই নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিন মিনিটের ভিডিওটি হিসারের আজাদ নগরের মডার্ন সাকেত কলোনির। এতে দেখা যায়, রিতা নামের ওই নারী একটি বিছানায় বসে আছেন, আর পাশে তার মা নির্মলা দেবী কাঁদছেন। রিতা প্রথমে তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন, এরপর পায়ের ওপর সজোরে আঘাত করেন এবং ঊরুতে কামড়ে ধরেন, মায়ের আর্তনাদ উপেক্ষা করে। তিনি নির্মলা দেবীকে বলেন, ‘এটা বেশ মজা লাগছে, আমি তোমার রক্ত পান করব। মা কাঁদতে থাকলে রীতা তার চুল টেনে ধরেন, তাকে টেনে নিচে ফেলে দেন এবং আবার কামড় দেওয়ার চেষ্টা করেন, যদিও নির্মলা দেবী তখনো দয়া ভিক্ষা করছিলেন। এরপর তিনি তার মাকে থাপ্পড় মারেন এবং বলেন, ‘তুমি কি চিরকাল বেঁচে থাকবে?’

ভিডিওর পটভূমিতে এক পুরুষের আওয়াজও শোনা যায়, এরপর রিতা তার মাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেন, তাকে মারধর করেন এবং চিৎকার করতে থাকেন। ‘তুমি আমাকে বাধ্য করছ এটা করতে’ বলেন এবং আবার মারধর ও চুল টানাটানি শুরু করেন।

রিতার ভাই অমরদীপ সিং তার অভিযোগে জানান, তার বোন দুই বছর আগে রাজগড়ের কাছে একটি গ্রামে বসবাসকারী সঞ্জয় পুনিয়াকে বিয়ে করেছিলেন। তবে বিয়ের পরপরই তিনি বাবার বাড়িতে ফিরে আসেন এবং তখন থেকেই মায়ের ওপর নির্যাতন শুরু করেন।

তিনি আরো বলেন, রিতা তার স্বামীকে নিয়েও মায়ের সঙ্গে থাকতে শুরু করেন এবং সম্পত্তির জন্য মাকে হয়রানি করেন। রিতা কুরুক্ষেত্রের পারিবারিক সম্পত্তি ৬৫ লাখ রুপিতে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন এবং মায়ের বাড়িটিও নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য তাকে বন্দি করে রেখেছেন।

অমরদীপ আরো দাবি করেছেন, রিতা তাকে বাড়িতে যেতে বাধা দিতেন এবং হুমকি দিতেন, তিনি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলবেন। আজাদনগর থানার ইন্সপেক্টর সাধুরাম জানান, রিতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং অভিভাবক ও প্রবীণ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ আইন, ২০০৭ অনুযায়ী মামলা করা হয়েছে।

সূত্র : এনডিটিভি।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ