রবিবার ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

ডার্ক চকলেট খাওয়া কী স্বাস্থ্যের জন্য উপকার?

নবীন নিউজ, ডেস্ক ১৩ মে ২০২৪ ০৭:৪২ পি.এম

সংগৃহীত

চকলেট কে না খেতে ভালোবাসে। ছোট-বড় সবাই চকলেট ভালোবাসেন। এই কারণে প্রায়ই দেখা যায়, বিভিন্ন সময় বিভিন্ন কারণে চকলেট খেতে বিধিনিষেধ দেয়া হয়। ডার্ক চকলেট নিয়ে প্রচলিত অনেক কথা আছে। কেউ বলেন, এটা খেলে ঘুম হবে না। কেউ বলেন, খেলে দাঁত নষ্ট হয়ে যাবে।

অনেকে আবার একটু বাড়িয়ে বলে থাকেন, চকোলেট নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশ্বাস করুন আর নাই করুন, ডার্ক চকোলেটে প্রচুর পুষ্টিগুণ আছে। তবে খাঁটি ডার্ক চকোলেট হলে তবেই সেটা স্বাস্থ্যকর।

ডার্ক চকলেটের পুষ্টিগুণ

যেসব চকলেটের ৭০ শতাংশই কোকোয়া দিয়ে তৈরি, সেগুলোকে বলা হয় ডার্ক চকলেট। মূলত তৈরি করার প্রক্রিয়ার ওপর নির্ভর করে কোনো চকলেটে কী পরিমাণ কোকোয়া থাকবে। ৭০ থেকে ৮৫ শতাংশ কোকো সম্পন্ন ১০০ গ্রামের ডার্ক চকলেটের একটি বারে পাওয়া যায় ১১ গ্রাম ফাইবার, ৬৭ শতাংশ আয়রন, ৫৮ শতাংশ ম্যাগনেসিয়াম, ৮৯ শতাংশ কপার ও ৯৮ শতাংশ ম্যাঙ্গানিজ। সঙ্গে পাবেন স্যাচুরেটেড ও মোনোস্যাচুরেটেড ফ্যাটও। এছাড়া শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ডার্ক চকলেটে।

অন্যান্য মিল্ক চকলেটে কোকোয়ার পরিমাণ সামান্য থাকে এবং চিনির পরিমাণ অনেক বেশি থাকে। কিন্তু ভালো মানের ডার্ক চকলেটে চিনির পরিমাণ কম এবং কোকোয়ার পরিমাণ বেশি থাকে। এই ডার্ক চকলেট অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদানে সমৃদ্ধ। কিছু ক্ষতিকর দিক থাকার কারণে অন্যান্য চকলেট খেতে নিষেধ করা হলেও ডার্ক চকলেট খাওয়ার পরামর্শ দেন অনেকে। কিন্তু ডার্ক চকলেট খাওয়া আসলে শরীরের জন্য কতটা উপকারী?

চলুন জেনে নেওয়া যাক এই চকলেট খাওয়ার উপকারিতা সম্পর্কে-

রক্তচাপ নিয়ন্ত্রণ

ডার্ক চকলেট খেলে ধমনিতে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। যার ফলে মস্তিষ্ক ধমনিকে বিশ্রাম নেওয়ার বার্তা পাঠায়। তাই রক্ত চলাচল আরও সহজে হয় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

হৃদরোগের ঝুঁকি কমায়

ডার্ক চকোলেট দীর্ঘ দিন ধরে খেলে ধমনিতে কম কোলেস্টেরল জমে। এটি শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। ফলে কমে হৃদরোগের ঝুঁকি।

ক্যানসারের ঝুঁকি কমায়

নিয়মিত ডার্ক চকলেট খাওয়া শুরু করে শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা এতটা বৃদ্ধি পায় যে দেহে ক্ষতিকর টক্সিক উপাদানদের খোঁজ পাওয়া মুশকিল হয়ে পরে। ফলে স্বাভাবিকভাবেই ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন কমে, তেমনি আরও সব জটিল রোগও ধারে কাছেও ঘেঁষতে পারে না।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে

ডার্ক চকলেটে কোকোয়া থাকে যা ডায়াবেটিস (বহুমূত্র) নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। টানা আট সপ্তাহ যদি নিয়মিত ডার্ক টকলেট খাওয়া যায়, তাহলে একদিকে যেমন রক্তে সুগারের মাত্রা কমতে শুরু করে, তেমনি রক্তচাপও স্বাভাবিক হয়ে যায়।

কী পরিমাণ খাবেন ডার্ক চকলেট?

কিন্তু কেউ যদি নিয়মিত বেশি পরিমাণে ডার্ক চকলেট খেতে থাকেন তখন শরীরের ক্ষতি হবে। ডার্ক চকলেটে বিভিন্ন খনিজ উপাদান যেমন- ফাইবার, ম্যাগনেসিয়াম, কপার, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক ইত্যাদি থাকার সঙ্গে এটিতে ক্যালরির পরিমাণও বেশি। তাই অতিরিক্ত ডার্ক চকলেট খাওয়ার কারণে ওজন বাড়তে পারে এবং শরীরে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে।

একজন সুস্থ ব্যক্তি সপ্তাহে দুই থেকে তিন দিন মধ্যকালীন নাশতা, বিকেলের নাশতা বা বাচ্চারা তাদের টিফিনের সময় এক বা দুই স্কয়ার ডার্ক চকলেট অনায়াসেই খেতে পারে। কিন্তু প্রতি সপ্তাহে ১০০ গ্রামের বেশি ডার্ক চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী নয়, বরং ক্ষতিকর।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা