নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ০২:২৮ পি.এম
রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার থেকে চুরি হওয়া ৫০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ স্বর্ণালংকার উদ্ধারসহ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেন (৩১)। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কুমিল্লার কোম্পানীগঞ্জ ও মুরাগনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা চুরির ৫০ ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। চুরি হওয়া মোট ১৫৯ ভরির মধ্যে আরও ১০৯ ভরি স্বর্ণালংকারের হদিস মেলেনি এখনও।
ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে ধানমন্ডি মডেল থানাধীন বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ শো-রুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শো-রুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন অজ্ঞাত চোরেরা শো-রুমের তালা কেটে ভেতরে ঢুকে বিভিন্ন ধরনের ১৫৯ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দুই কোটি পঞ্চাশ লাখ আটাশ হাজার টাকা।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ভিডিও ফুটেজে পাওয়া ছবির সঙ্গে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা শুরু করে। কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে রুবেল (২৮) নামে একজনকে হেফাজতে নেওয়া হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পরে কুমিল্লার দেবীদ্বার বাজার সংলগ্ন নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে সফিক ওরফে সোহেলকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর থানা এলাকার কোম্পানীগঞ্জ বাজারের একটি জুয়েলারি দোকান থেকে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে সাদ্দাম হোসেন (৩১) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
সীমান্ত স্কয়ার স্বর্ণ ও হীরার তিনটি দোকান আছে। এর মধ্যে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নিচতলায়। এর আশপাশে কাপড় ও কসমেটিকসের দোকান। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, আট থেকে নয়জন চুরির সঙ্গে জড়িত। এর মধ্যে দু’জন ছাড়া সবার মুখ ঢাকা ছিল।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম জানান, চুরির খবর শুনে থানার কর্মকর্তারা সেখানে যান। ঘটনার সময় মার্কেটের অনেক ব্যবসায়ী ও কর্মচারী জুমার নামাজে গিয়েছিলেন। ওই দোকানের কর্মচারীরাও তালা লাগিয়ে মসজিদে যান। এসে দেখেন, স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন