নবীন নিউজ, ডেস্ক ১৬ অক্টোবার ২০২৪ ০১:০০ পি.এম
ইসরাইলের আয়রন ডোমের প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে দেশটির একটি সেনাঘাঁটিতে সম্প্রতি হামলা চালায় হিজবুল্লাহর শক্তিশালী আবাবিল ড্রোন। হিজবুল্লাহর ড্রোন কীভাবে ইসরাইলের আয়রন ডোমকে ফাঁকি দিতে পারল, তা তদন্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছে আইডিএফ।
ইসরাইলের আয়রন ডোমকে এ যুগের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বলে মনে করেন সমরবিদরা। রোববার (১৩ অক্টোবর) ইসরাইলের সেই সুরক্ষা কবজ ফাঁকি দিয়েই দেশটির উত্তর অঞ্চলের এক সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এ হামলায় বেশ কয়েকজন ইসরাইলি সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে।
কী ধরনের ড্রোন ব্যবহার করে আয়রন ডোমকে ফাঁকি দিল হিজবুল্লাহ এ প্রশ্নের উত্তরের খোঁজে তদন্তে নেমেছে ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ। এখনো পর্যন্ত আইডিএফ ড্রোনের ধরন সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
তবে দেশটির প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, সেনাঘাঁটিতে হামলা করা ড্রোন সস্তা, আকারে ছোট এবং খুব হালকা। ইসরাইলের রাডারব্যবস্থা বড় আকারের ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে দক্ষ হলেও ছোট আকারের ড্রোন শনাক্ত করতে যে সমানভাবে কার্যকর নয় তা এ হামলায় প্রমাণ হলো। পাশাপাশি এও প্রামাণ হলো আত্মঘাতী এ ড্রোনের বদৌলতে ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হিজবুল্লাহর কাছে অভেদ্য নয়।
আইডিএফ ড্রোনের ধরণ সম্পর্কে নিশ্চিত না হলেও ইসরাইলের কোন কোন বিশেষজ্ঞ মনে করেন, হিজবুল্লাহ রোববারের হামলায় ইরানের আবাবিল ড্রোন ব্যবহার করেছে। এ ড্রোন মিরসাদ নামেও পরিচিত। এতে ৪০ থেকে ৫০ কেজি ওজনের ওয়ারহেড আছে। আবাবিল ড্রোন কোথায় যাচ্ছে বা কোথায় আঘাত হানবে তা অনুমান করা যায় না।
এদিকে, কোন ড্রোনের নাম উল্লেখ না করে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, হামলায় বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে। কিছু ড্রোন প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষাবিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন, সাম্প্রতিক হামলায় অস্ত্রভান্ডারের অর্ধেক হারানোর পর নিজেদের অস্ত্রভান্ডারে নতুন ড্রোন যুক্ত করছে হিজবুল্লাহ।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ